Rohit Sharma: শেষ টেস্ট খেলার আগে ম্যাথুউসকে শুভেচ্ছা রোহিতের
Angelo Mathews retires from Test cricket after a stellar career
Truth Of Bengal: টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুউস। সেই কারণে ম্যাথুউসকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma)।
অ্যাঞ্জেলো ম্যাথুউস তাঁর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে মোট ম্যাচ খেলেছেন ১১৯টি। তাঁর মোট রান ৮ হাজার ১৬৭। গড় ৪৪.৬২। শতরান রয়েছে ১৬টি এবং অর্ধ্বশতরান করেছেন ৪৫টি।
আরও পড়ুন: Jasprit Bumrah: দলের স্বার্থের কথা ভেবে ইংল্যান্ড সিরিজে অধিনায়ক হতে চাইনি : বুমরা
সদ্য টেস্ট ক্রিকেটকে আলবিদা জানানো রোহিত শ্রীলঙ্কার ক্রিকেটার ম্যাথুউসের উদ্দেশে লেখেন, ‘প্রিয় অ্যাঞ্জি, তোমার দুর্দান্ত টেস্ট ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন জানাই (Rohit Sharma)। পাশাপাশি শুভেচ্ছা জানাই তোমার দলকেও। বছরের পর বছর ধরে তোমার লড়াইকে ক্রিকেট বিশ্ব মনে রাখবে। আমি নিশ্চিত তুমি তোমার দেশ বা জাতির জন্য যা করেছো, তাতে আমাকে স্যালুট জানাতেই হয়।’
Bangla jago facebook link: https://www.facebook.com/truthofbengal
এরপর হিটম্যানের আরও বলেন, ‘আমি সবসময়ই প্রার্থনা করি, অবসর জীবন তোমার পরিবারের সদস্যদের নিয়ে ভালো কাটুক। এবং তুমিও ভালভাবে সেই অবসর জীবনের আনন্দ ভোগ কর।’






