খেলা

ভারত-বাংলাদেশ ম্যাচে ভেনু বদল জানাল বিসিসিআই

BCCI changed the venue for the India-Bangladesh match

The Truth of Bengal: পাকিস্তান সফরে দুই টেস্ট ম্যাচ শেষে সেপ্টেম্বরে ভারত সফরে আসবে বাংলাদেশ ক্রিকেট দল। দুটি টেস্ট খেলে অক্টোবরে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু বদলালো বিসিসিআই। এক বিবৃতি প্রকাশ করে খবরটি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।পূর্বের সূচি অনুযায়ী ৬ অক্টোবর ধর্মশালায়সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ধর্মশালা স্টেডিয়ামেএখন ড্রেসিংরুমের সংস্কার কাজ চলছে বলে জানিয়েছেহিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

এ কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ২০২৪ সালের ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমে সংস্কার ও উন্নয়নকাজ চালায় ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে। বর্তমানে পাকিস্তানে আছে বাংলাদেশ ক্রিকেট দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মাঠে নামবেন নাজমুল হোসেনরা। ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট হবে করাচিতে।

এরপর ভারত সফরে আসবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচ দুটি হবে দিল্লি ও হায়দরাবাদে।ধর্মশালায় বদলেগোয়ালিয়রে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি নবনির্মিত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে।

শুধু তাই নয় প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। আর ২০১০ সালে ভারত-দক্ষিণ আফ্রিকার সেই স্মরণীয় ম্যাচের পর গোয়ালিয়র শহরে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ১৪ বছর আগের সেই ম্যাচে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম একই সঙ্গে আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ভেনুবদল করা হয়েছে।

এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চেন্নাইয়ে। কিন্তু বিসিসিআই প্রথম ম্যাচের ভেন্যু পাল্টে কলকাতায় নিয়ে গিয়েছে। আর কলকাতা থেকে দ্বিতীয় ম্যাচটি সরিয়ে নিয়ে আসা হয়েছে চেন্নাইয়ে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা পুলিশ দ্বিতীয় ম্যাচের ভেন্যু পাল্টানোর অনুরোধ করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে। সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি।

Related Articles