Banana Scam: ‘কলা’ কিনতেই ব্যয় ৩৫ লক্ষ টাকা, বিসিসিআইকে নোটিশ উত্তরাখণ্ড হাইকোর্টের
‘কলা’ কেনার জন্যই খরচ করা হয়েছে কয়েক হাজার বা কয়েক লক্ষ টাকা নয়, প্রায় ৩৫ লক্ষ টাকা। পাশাপাশি সব মিলিয়ে খরচ করা হয়েছে প্রায় ১২ কোটি টাকা।
Truth of Bengal: বুধবার এশিয়া কাপে তাদের অভিযান শুরু করবে ভারত। আর এমন দিনেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে এমন কাণ্ডে উত্তরাখণ্ড হাইকোর্ট নোটিশ পাঠাল যা শুনল অনেকেই হয়ত একটু হলেও ঘাবড়ে যাবেন। কিন্তু না, আসলে এমনটাই ঘটেছে। ‘কলা’ কেনার জন্যই খরচ করা হয়েছে কয়েক হাজার বা কয়েক লক্ষ টাকা নয়, প্রায় ৩৫ লক্ষ টাকা। পাশাপাশি সব মিলিয়ে খরচ করা হয়েছে প্রায় ১২ কোটি টাকা। এবার সেই ঘটনার তদন্ত শুরু করতে গিয়েই উত্তরাখণ্ড হাইকোর্ট নোটিশ পাঠাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (Banana Scam)।
আরও পড়ুনঃ BLO Controversy: ৮০ হাজার BLO-র তালিকা হাতে, ১০ হাজার TMC ঘনিষ্ঠ, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘরোয়া টুর্নামেন্টে বরাদ্দ অর্থের হিসেব নিয়েই প্রথম গণ্ডগোলের সূত্রপাত হয়। এরপর দেরাদুন নিবাসী সঞ্জয় রাওয়াত সহ বেশ কিছু ব্যক্তি এই বিষয়ে উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আর্থিক তদন্তের দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। এবং মামলাটির শুনানি চলছিল বিচারপতি মনোজ কুমার তিওয়ারির এজলাসে। এবং মামলাকারীরা সংস্থার বাইরের এক চার্টার্ড অ্যাকাউন্টটেন্টকে দিয়ে অডিট রিপোর্টও পেশ করেন। যেখানে এবং সেই হিসেবে দেখানো হয়েছে খেলোয়াড়দের ‘কলা’ কিনে দেওয়ার জন্যই খরচ করা হয়েছে ৩৫ লক্ষ টাকা (Banana Scam)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
বিশেষ সূত্রের খবর, ওই অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ফিজ হিসেবে ৬.৪ কোটি টাকা এবং টুর্নামেন্ট সহ ট্রায়ালের জন্য ২৬.৩ কোটি টাকা। যা আগের বছরে ব্যয় করা ২২.৩ কোটি টাকার থেকে অনেকটাই বেশি। এরপর আবেদনকারীদের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, ‘এত বিশাল পরিমাণ টাকা খরচ করার পরেও, খেলোয়াড়রা তাঁদের প্রতিশ্রুতিমত সুযোগ সুবিধা পাননি। এর পাশাপাশি খেলোয়াড়দের খাবার কেনার জন্যও কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এমনকি এই বিশাল পরিমাণ অর্থ ব্যক্তিগত স্বার্থেই ব্যবহার করা হয়েছে। এদিকে বিচারপতি মামলাকারীদে সমস্ত অভিযোগ শুনে আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে (Banana Scam)।





