খেলা

Asia Cup Squad: এশিয়া কাপের প্রথম ম্যাচে দলে ছিলেন না অর্শদীপ, তা নিয়েই মুখ খুললেন সীতাংশু

কোটাক বলেন, ‘ভারত তাদের প্রথম ম্যাচে বোলিং বিভাগে অর্শদীপের জায়গায় বুমরাকে দলে বেছে নিয়েছিল।

Truth of Bengal: চলতি বছরের এশিয়া কাপে ভারত তাদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল লালচাঁদ রাজপুতের দল সংযুক্ত আরব আমিরশাহির। সেই ম্যাচে ভারতীয় দলে প্রথম একাদশে স্থান হয়নি পঞ্জাব পেসার অর্শদীপ সিংয়ের। কেন আরবের বিপক্ষে ম্যাচে গম্ভীর অর্শদীপকে বাদ দিয়ে বুমরাকে বেছে নিয়েছিলেন, তা নিয়েই সমালোচনার ঝড় উঠতে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র। এবার সেই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Asia Cup Squad)।

কোটাক বলেন, ‘ভারত তাদের প্রথম ম্যাচে বোলিং বিভাগে অর্শদীপের জায়গায় বুমরাকে দলে বেছে নিয়েছিল। এবং তাঁকে সাপোর্ট করার জন্য ছিলেন শিভম ও হার্দিক। পাশাপাশি রাখা হয়েছিল তিনজন স্পিনার। এই সিদ্ধান্তে কোনও ভুল ছিল না বলেই আমার মনে হয়। তবে অর্শদীপকে না খেলানো নিয়ে যাঁরা সমালোচনা করছেন তাঁদের জানা উচিত, অর্শদীপকে খেলাতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। আমাদের কাছে সবার আগে প্রাধান্য পায় দল। কাজেই দলের ভাল হবে এমন সিদ্ধান্তই আগে প্রাধান্য পায়। এবং দলের যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের প্রধান কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয় (Asia Cup Squad)।’

আরও পড়ুনঃ Narendra Modi: চুরাচাঁদপুরের সভা থেকে শান্তির পথে হাঁটার আবেদন মোদির

সীতাংশুর আরও সংযোজন করে বলেন, ‘যদি কোনও খেলোয়াড় প্রথম দলে সুযোগ না পান তাহলে তাঁর মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এমনকি তাঁর মধ্যে হতাশাও আসতে পারে। তবে এটা সকলের মনে রাখা উচিত, এটা দলগত খেলা। যা সিদ্ধান্ত নেওয়া হয়, তা দলের ভালোর জন্যই। এখানে ব্যক্তিগত কোনও সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া হয় না।’

এখানেই শেষ না করে সীতাংশু আরও জানান, ‘কোন খেলোয়াড়কে দলে রাখা হবে সেই ব্যাপারে চূড়ান্ত শীলমোহর দেন অধিনায়ক ও কোচ। কেননা তাঁরা দলের ভাল হবে এমন সিদ্ধান্তই গ্রহণ করেন। এবং যাঁরা প্রথম একাদশে সুযোগ পান না তাঁরাও চান দলের স্বার্থে মাঠে নেমে লড়াই করছেন তাঁদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। এটাই দলগত সংহতি। যার ওপর ভর করেই সাফল্য ধরা দেয় (Asia Cup Squad)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

এর পাশাপাশি অনেকেই অবাক হয়েছিলেন দলের উইকেটরক্ষক সঞ্জু স্যাসমনের ব্যাটিং অর্ডার পরিবর্তনের ফলে। কেননা অভিষেক ও শুভমন দলে থাকায় নিজের ব্যাটিং পজিশনে ছেড়ে নীচে নেমে যেতে হয় সঞ্জুকে। তাই নিয়েও সমালোচনা হয়েছিল বিস্তর। সেই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সীতাংশু জানান, ‘সঞ্জু এর আগে কখনও পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিং করেননি ঠিক কথাই। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সঞ্জুর সব পজিশনে ব্যাট করার ক্ষমতা রয়েছে। এবং ও যথেষ্ট প্রতিভাবান একজন খেলোয়াড় (Asia Cup Squad)।’

Related Articles