রাজ্যের খবর

Police Friend: অভিযোগ জানাতে আর নয় থানায় ছুটোছুটি, বনগাঁ থানার অভিনব উদ্যোগ – চালু হল ‘পুলিশ বন্ধু’ অ্যাপ

Police Friend app launched in Bongaon lets citizens file complaints and track case status from home; Bondhu offers direct link with higher police officials via the app.

Truth Of Bengal: বনগাঁ: থানায় গিয়ে অভিযোগের খোঁজখবর নিতে আর ভোগান্তি নয়। ঘরে বসেই অভিযোগের যাবতীয় তথ্য জানার সুবিধা নিয়ে এল বনগাঁ থানার নতুন উদ্যোগ(Police Friend)। চালু করা হয়েছে আধুনিক মোবাইল অ্যাপ্লিকেশন ‘পুলিশ বন্ধু’। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ জানানোর পর কেসের স্ট্যাটাস জানার জন্য আর বারবার থানায় আসার প্রয়োজন হবে না।

[আরও পড়ুনঃ Asia Cup Squad: এশিয়া কাপের প্রথম ম্যাচে দলে ছিলেন না অর্শদীপ, তা নিয়েই মুখ খুললেন সীতাংশু]

এই অ্যাপের মাধ্যমেই অভিযোগের অগ্রগতি বা সমস্ত তথ্য সহজেই পাওয়া যাবে। এতে যেমন সাধারণ মানুষের সময় বাঁচবে, তেমনই প্রশাসনের কাজও হবে আরও সহজ ও স্বচ্ছ(Police Friend)। শুধু অভিযোগের তথ্য নয়, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরাসরি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথেও যোগাযোগ করা যাবে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

পুলিশের এই অভিনব পদক্ষেপে খুশি স্থানীয় মানুষজন। অনেকের মতে, প্রযুক্তির ব্যবহারে পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের নিরাপত্তা ও সুবিধা আরও বাড়িয়ে তুলবে।