Narendra Modi: চুরাচাঁদপুরের সভা থেকে শান্তির পথে হাঁটার আবেদন মোদির
নিজের বক্তব্যে তিনি তুলে ধরেন কংগ্রেস আমলের তুলনায় ডবল ইঞ্জিন সরকারের অধীনে উন্নয়নের কথা।
Truth Of Bengal:ভয়াবহ জাতি দাঙ্গার দুই বছর পর মনিপুরে পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার চুরাচাঁদপুর থেকে তিনি একটি সভা করেন এবং সকলের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন। পাশাপাশি, ৭ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পের তিনি শিলান্যাস করেন। নিজের বক্তব্যে তিনি তুলে ধরেন কংগ্রেস আমলের তুলনায় ডবল ইঞ্জিন সরকারের অধীনে উন্নয়নের কথা। এর সঙ্গে তিনি সকলকে শান্তির পথে হাঁটার আবেদনও করেন। তাঁর প্রতিশ্রুতি, ভারত সরকার রাজ্যের পাশে আছে।(NarendraModi)
আরও পড়ুনঃ Puja Pranami: মা সর্বমঙ্গলা মন্দিরে ৫৮২টি শাড়ি বিক্রি, প্রণামী গহনা নিয়ে শুরু হল পূজোর প্রস্তুতি
প্রধানমন্ত্রী বলেন, “আশা এবং আকাঙ্খার ভূমি মনিপুরের মাটি। নামের মধ্যেই মনি আছে। উত্তর পূর্ব ভারতের উজ্জ্বল মনি হয়ে উঠবে আগামী দিনে। কিন্তু এই সুন্দর জায়গাকে গ্রাস করেছিল হিংসা। আমার তরফ থেকে স্যালুট মনিপুরের মানুষের সাহসিকতাকে। দেখা করেছি আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে। ক্যাম্পে রয়েছে ওরা। এখন মিটে গেছে দিনের পর দিন ধরে চলা বহু বিবাদ। শান্তির পথ বেছে নিয়েছেন এখন মানুষ।”(NarendraModi)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এরপর সকল গোষ্ঠীকে আবেদন করে প্রধানমন্ত্রী বলেন, “শান্তির পথ অবলম্বন করুন হিংসা ছেড়ে। আপনাদের সঙ্গে আমি রয়েছি। এটা আমার প্রতিশ্রুতি। আপনাদের সঙ্গে ভারত সরকার রয়েছে। গৃহহীনদের জন্য ৭ হাজার নতুন বাড়ি তৈরি করার জন্য সরকারের তরফ থেকে সাহায্য করা হচ্ছে। কিছুদিন আগে ৩ হাজার কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ বরাদ্দ করা হয়েছে। আমার জানা আদিবাসী যুব সম্প্রদায়ের স্বপ্নের কথা। ফান্ডের ব্যবস্থা করা হচ্ছে। আমরা টার্গেট নিয়েছি যাতে মনিপুর শান্তি, উন্নতি ও সমৃদ্ধির প্রতীক তৈরি হয়।”(NarendraModi)






