Asia Cup 2025: এশিয়া কাপ জিতবে ভারত? বিশ্বকাপ নিয়ে বড় মন্তব্য করে কী বললেন বীরু?
অধিকাংশের মতে টিম ইন্ডিয়াই ফের তুলবে ট্রফি।
Truth of Bengal: আর বেশি সময় নেই বাকি। কদিন পরই টেলিভিশন সেটে জমে যাবে ক্রিকেটপ্রেমীদের চোখ। শুরু হবে এশিয়া কাপ। ইতিমধ্যেই, ক্রিকেটপ্রেমীরা সমাজমাধ্যমগুলিতে ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছে টুর্নামেন্ট নিয়ে। তবে অধিকাংশের মতে টিম ইন্ডিয়াই ফের তুলবে ট্রফি। বর্তমানে দলে যেই মাপের ক্রিকেটাররা রয়েছেন এবং দলও যেই ফর্মে রয়েছে, তাতে এমনটা হওয়ার যে একটা বড় সম্ভাবনা রয়েছে, তা না বললেও চলে (Asia Cup 2025)।
আরও পড়ুনঃ Weather Update: পুজোর আগে আরও এক নিম্নচাপ, বাংলায় প্রভাব কতটা?
তবে এই এশিয়া কাপের একটি বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। বীরু মনে করছেন এই টুর্নামেন্ট দারুন কাজ করতে পারে আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে এশিয়া কাপের মাধ্যমে বোঝা যাবে কাদের দলে জায়গা দেওয়া যেতে পারে।
বীরু বলেন, “আমি মনে করি ২০২৬ সালের ২০ ওভারের বিশ্বকাপের জন্য এই বিশ্বকাপ এক বড় প্রস্তুতি হিসেবে কাজ করতে পারে। এর থেকে বোঝা যাবে কাদের দলে সুযোগ দেওয়া উচিত এবং তাদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। দল তৈরি করা শুরু করতে পারেন বিশ্বকাপের জন্য। আমি মনে করি ভালো সুযোগ আর নেই এশিয়া কাপের চেয়ে টিম ইন্ডিয়ার জন্য (Asia Cup 2025)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
দল ঘিরে যেই চিন্তা তৈরি হয়েছিল, তা নিয়েও নিজের মতামত জানান প্রাক্তন তারকা। সহবাগ বলেন, “আমার মনে হয় আমাদের খুব ভালো নির্বাচক আছে এবং ভালো দল আছে। আমরা টি-২০ ম্যাচগুলিতে ভালো পারফর্ম করেছি সূর্যকুমার যাদবের নেতৃত্বে। আশা করছি এবার আমরা এশিয়া কাপ জিতব।” প্রসঙ্গত, দল ঘোষণা নিয়ে তৈরি হয়েছিল চরম বিতর্ক যখন বাদ পড়েন শ্রেয়াস আইয়ার, যশস্বী জয়েসওয়াল ও মহাম্মদ সিরাজের মতো তারকারা (Asia Cup 2025)।






