কলকাতারাজ্যের খবর

Weather Update: পুজোর আগে আরও এক নিম্নচাপ, বাংলায় প্রভাব কতটা?

হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় খুব একটা পড়বে না। তবে ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঝড়-বৃষ্টি আঘাত হানতে পারে।

Truth of Bengal: ফের একবার নিম্নচাপ তৈরি হল বঙ্গোপসাগরে। গত ৩৭ দিনের মধ্যে এটিই দশম নিম্নচাপ। বর্তমানে সিস্টেমটি অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় খুব একটা পড়বে না। তবে ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঝড়-বৃষ্টি আঘাত হানতে পারে। গণেশ চতুর্থীর দিন থেকেই বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই নিম্নচাপের প্রভাব স্পষ্ট হবে। তাই বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Weather Update)।

আরও পড়ুনঃ Ganesh Idol: গণেশ মূর্তির মুখ কোন দিকে রাখা উচিত? বাস্তু মতে এই নিয়ম না মানলে বাড়বে বিপদ!

বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূল ও পশ্চিমের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও আংশিক মেঘলা আকাশও দেখা যাবে। সকাল থেকেই কলকাতায় আকাশের মুখ ভার, কোথাও ছিটেফোঁটা বৃষ্টি, আবার মাঝেমধ্যেই রোদ। সন্ধ্যার দিকে শহরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ হওয়ায় দিনের বেলায় অস্বস্তি বাড়বে (Weather Update)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাত হতে পারে। অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।

Related Articles