বিরল রোগকে হারিয়ে জীবনে ফিরল পুরুলিয়ার বিজয়! পাশে ‘প্রভাত আলোয় ফাউন্ডেশন’
আর পাঁচটা শিশুর মতই তার মুখে হাসি ফুটেছে
Truth Of Bengal: এক বিরল ভাইরাসে আক্রান্ত পুরুলিয়ার (Purulia) ডাবর গ্রামের ছাত্র বিজয় পরামানিক। জানা যায়, জিবিএস এ আক্রান্ত হয় ছাত্রটি। এর ফলে ধীরে ধীরে তার শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ অচল হয়ে পড়ে। রাচি সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও কোন সুরাহা হয়নি। অবশেষে তাঁর চিকিৎসার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেয় ‘প্রভাত আলোয় ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাঁদের উদ্যোগে কলকাতার একটি নামি হাসপাতালে বিজয়কে ভর্তি করা হয়।

আরও পড়ুন: উৎসব ফুরালেও রাস্তায় রইল তোরণ, যানজটে জর্জরিত বনগাঁ! কড়া পদক্ষেপ পৌরসভার
চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল বিজয়ের পরিবারের। তা ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিভিন্ন শুভান্যুধ্যায়ীদের সহযোগিতায় সংগ্রহ হয়। বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বিজয়। বিজয় সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশি তার পরিবারের লোকজন। (Purulia)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
কলকাতায় বিজয়ের চিকিৎসার জন্য বিশেষভাবে ব্যবস্থা করেন ‘প্রভাত আলোয় ফাউন্ডেশন’ এর সদস্যরা। এই বিষয়ে তাঁরা বলেন, ” খুবই ভাল লাগছে। একজন মাকে যে তাঁর বাচ্চাকে ফিরিয়ে দিতে পারলাম, খুবই ভাল লাগছে।” দীর্ঘ ৬ মাসের চিকিৎসার পর বিজয় সুস্থ হয়।
প্রতিষ্ঠানের এক সদস্যের দাবি, ১৫-১৬ বছর আগে শুরু হয় ফাউন্ডেশন। প্রতি মাসে স্বাস্হ্যজনিত ক্যাম্প করা হয়। মেডিকেল সেন্টার আছে, যেখানে সাধারণ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা, স্বাস্হ্যকে নিয়ে কাজ করা হয়। (Purulia)

সুস্থ হয়ে বাড়ি ফিরে বিজয় এখন খেলার মাঠে ফিরেছে। আর পাঁচটা শিশুর মতই তার মুখে হাসি। জীবনযুদ্ধের লড়াই কে হারিয়ে, বিরল প্রজাতির ভাইরাস কে হারিয়ে আবারো হাঁটতে পারছে বিজয়। বিজয় কি আবারও মাঠে ফেরাতে পেরে খুশি প্রভাত আলোয় ফাউন্ডেশন। কারণ রোগকে পরাজিত করার নাম ‘বিজয়’। (Purulia)






