স্পিড স্কেটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে জোড়া সোনা আনন্দকুমারের
প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় আনন্দ এর আগে তাঁর প্রথম সোনা জয় করেছিলেন ১০০০ মিটার স্প্রিন্টে।
Truth Of Bengal:স্পিড স্কেটিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জয় করলেন ভারতীয় দৌড়বির আনন্দকুমার ভেলকুমার। রবিবার পুরুষদের ৪২ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে সোনা জয় করলেন তিনি। এর ফলে প্রথম ভারতীয় হিসেবে দ্বিতীয় স্বর্ণপদকের খেতাব জয় করলেন আনন্দকুমার। প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় আনন্দ এর আগে তাঁর প্রথম সোনা জয় করেছিলেন ১০০০ মিটার স্প্রিন্টে।(Anandkumar Velkumar)
উল্লেখ্য, তামিলনাড়ুর ২২ বছর বয়সী এই স্প্রিন্টার এর আগেও ৫০০ মিটার স্পিড স্কেটিংয়ে ব্রোঞ্জ জয় করতে সক্ষম হয়েছিলেন। এবারের দুটি সোনা জয়ের পর এই প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে তিনটি পদক জয়ের নজির গড়লেন আনন্দ।(Anandkumar Velkumar)
এদিকে আনন্দের এমন সাফল্যে শুধু যে ক্রীড়া ব্যক্তিত্বরাই খুশি হয়েছেন তা নয়, খুশি হয়ে আনন্দকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজজু।(Anandkumar Velkumar)


