রেশন দুর্নীতির শিকড় কোথায় লুকিয়ে রয়েছে? স্পষ্ট তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
Mamata Benarjee

The Truth of Bengal: কেন্দ্রের বিজেপি সরকার থেকে বাংলার বিরোধী শিবিরে থাকা সিপিএমকে এবার চড়া সুরে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।রেশন দুর্নীতির শিকড় কোথায় লুকিয়ে রয়েছে তার স্পষ্ট তথ্য তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বাম সরকারকে কাঠ গড়ায় তুলে বুঝিয়ে দিলেন অতীতের ভ্রান্তি আর কারচুপির বদনাম চাপানো হচ্ছে বর্তমান সরকারের ওপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিমত,ডিজিটাল পদ্ধতিতে ভুয়ো রেশনকার্ড বাতিল করা হয়েছে।৭থেকে ৮মাস ধরে স্বচ্ছপদ্ধতি ফিরিয়ে আনতে সময় লেগেছে বলেও জানান তিনি।বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, ৩৪বছর ধরে সিপিএমের সরকার ১কোটি ভুয়ো রেশনকার্ডের মাধ্যমে চাল-গম হাতিয়ে নিয়েছে।
কায়েমী চক্র শুধু গ্রাহকদের খাবার লুঠ করেনি,করেছে ভোট লুঠ।কারণ ১কোটি রেশনকার্ড হোল্ডারকে সামনে রেখে তাঁরা ভোট কারচুপি করেছে বলে তথ্য দিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিজয়া সম্মিলনীর আয়োজন করছে তৃণমূল। সেই মতো সোমবার আলিপুরের উত্তীর্ণ পেক্ষাগৃহে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী আয়োজিত হয়। এলাকার মানুষ, সমাজের বিশিষ্টজন ও দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হন ভবানীপুরের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন দুর্নীতি নিয়ে সিপিএম নেতারা প্রতিদিন সুর চড়াচ্ছেন।
এই আবহে বাম আমলের ‘কীর্তি’ ফাঁস করে পাল্টা চাপে ফেলতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো।বাংলায় বদনামের রাজনীতি আমদানি করার জন্য কেন্দ্রের শাসকদের তুলোধনা করেন।দেশের কঠিন পরিস্থিতিতে সবকিছু ভুলে ভয় না পেয়ে আন্দোলনে নামার ডাকও দেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ১০০দিনের কাজের টাকা আদায়ের গণআন্দোলন থেকে সিঙ্গুর-নন্দীগ্রামের জমি বাঁচাওয়ের আন্দোলনের কথাও তুলে ধরেন।কথা দেন,অতীতে যেমন সিঙ্গুরের মানুষের রেশন থেকে জীবিকা বাঁচানোর লড়াই করেছেন আগামীতেও সেভাবেই পাশে থাকবেন।
Free Access





