এক নজরে মুর্শিদাবাদ, সংখ্যালঘু অধ্যুষিত যুযুধান শিবিরে লড়াইয়ের ময়দানে ৪ দল
Murshidabad at a glance, 4 factions on the battlefield in minority-dominated camp

The Truth Of Bengal : সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে যুযুধান শিবিরের লড়াইয়ের ঝাঁজ বাড়ছে।সবপক্ষই আরও বেশি করে মানুষের দরবারে পৌঁছে যেতে তত্পর।একুশের বিধানসভায় মুর্শিদাবাদ বাদে সব বিধানসভা আসনেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস।মুর্শিদাবাদের জয়ী প্রার্থী গৌরীশঙ্কর ঘোষই বিজেপির এবার লড়াইয়ের মুখ। ঘাসফুল আর পদ্মের জোরদার টক্করের মাঝে কংগ্রেসের হাত ধরে ভোটপ্রার্থী মহম্মদ সেলিম। লড়াইতে থাকার জন্য কলকাতা থেকে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছেন সেলিম।তৃণমূল বলছে,তাঁদের ভোট কাটতেই এই ফন্দি সিপিএমের।দেখে নেব নবাবের জেলার লড়াইটা কেমন হচ্ছে।
একসময় যা ছিল মাকসুদাবাদ,তাই এখন মুর্শিদাবাদ।পলাশীর যুদ্ধ,নবাব সিরাজ-উদ-দৌলার হার,বাংলায় ইংরেজদের শাসনের শিকড় বিস্তার।সবমিলিয়ে নবাবের জেলার ইতিহাস জানার আগ্রহ রয়েছে সবার মধ্যে।কিন্তু সেই নবাবের জেলার রাশ নিজেদের হাতে রাখার সবদলই কমবেশি তত্পরতা শুরু করে।এবারও লোকসভার লড়াইতে নানা রংয়ের প্রার্থীর প্রচারের ঝাঁজ বলে দিচ্ছে কেউ কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।মুর্শিদাবাদে ঘাসফুলের প্রতীকে আবার লড়ছেন আবু তাহের খান।তাঁর বিরুদ্ধে টক্করে বিজেপির গৌরীশঙ্কর ঘোষ।সিপিএম আবার কংগ্রেসের সমর্থনে সেলিমকে নামিয়েছে ভোটযুদ্ধে।কিভাবে তৃণমূলকে মোকাবিলা করবেন বিজেপির প্রার্থী ?এর মধ্যে গোব্যাক স্লোগান শুনতে হয়েছে তাঁকে অনেকবার।তবে জনতার ক্ষোভকে পাত্তা না দিয়ে গৌরীশঙ্কর ঘোষ,ডোর টু ডোর ক্যাম্পেন চালিয়ে যেতে অনড় তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কাজই তাঁর তুরুপের তাস।জনপ্রিয়তার মাপকাঠিতে অন্যদের থেকে তিনি এগিয়ে আছেন বলেও মন্তব্য করছেন আবু তাহের খান।
এক নজরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র
লোকসভায় রয়েছে ৭টি বিধানসভা কেন্দ্র
ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া
ডোমকল, জলঙ্গি এবং করিমপুর
লোকসভায় মোট ভোটার- ১৭,২২,২৫৭
পুরুষ ভোটার ৮,৮২,২৪৮
মহিলা ভোটার-৮,৪০,৪৭
করিমপুর বিধানসভা আসনটি নদিয়া জেলায়। বাকি ৬টি আসন মুর্শিদাবাদ জেলায়। একুশের বিধানসভা নির্বাচনে সাতটি আসনের মধ্যে মুর্শিদাবাদে জেতেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। বাকি ৬টি আসনে জেতেন তৃণমূল প্রার্থীরা। ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেস ও বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল তৃণমূল। এবার বিজেপি –তৃণমূলের দ্বৈরথের মাঝে লড়াইতে নেমেছেন সিপিএমের মহম্মদ সেলিম।বিরোধী জোটের প্রসঙ্গ তুলে তিনি তৃণমূলের মতোই নওশাদ সিদ্দিকেও বিঁধছেন।
এক নজরে ২০১৯এর ফলাফল
তৃণমূল প্রার্থী পান ৬লক্ষ ৪হাজার ৩৪৬ভোট
কংগ্রেস প্রার্থী পান ৩লক্ষ ৭৭হাজার ৯২৯ভোট
বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২লক্ষ ৪৭হাজার ৮০৯ভোট
এখন সবপক্ষের মতামত শুনে মুর্শিদাবাদের মানুষ তাঁদের সাংসদ বেছে নিতে চান।জনতার সমর্থন নিয়ে কে সংসদে যেতে পারেন তার লক্ষ্যে প্রার্থীদের সভার মতোই বাড়ি বাড়ি প্রচার যে জমে উঠেছে তা বলাই যায়।






