কলকাতারাজ্যের খবর

Political Clash: “আমি আপনাকে ইগনোর করি”, সেনাকে প্রশংসা করে শুভেন্দুকে তোপ মুখ্যমন্ত্রীর

সেই বক্তব্যের মধ্যে বিরোধী শিবিরকে তীব্র ভাষায় আক্রমন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।

Truth Of Bengal: দক্ষিন কাশ্মীরের পহেলগাঁও কাণ্ড নিয়ে বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সেনাবাহিনীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে একটি বিশেষ প্রস্তাব পেশ করা হয়। মঙ্গলবার বিধানসভায় তা পেশ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় ১৭ জন বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মধ্যে বিরোধী শিবিরকে তীব্র ভাষায় আক্রমন করেন মুখ্যমন্ত্রী (Political Clash)।

[আরও পড়ুন: Agnimitra Paul: “ফ্যাশন নিয়ে বলতে পারেন, রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না”- অগ্নিমিত্রাকে শাসন মুখ্যমন্ত্রীর]

এদিন বিধানসভায় শুভেন্দুর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি ইগনোর করি আপনাকে। সবাইকে অসম্মান করবেন না। আমি জন্মভূমিকে শ্রদ্ধা জানাই। কিছু মানুষ দেশকে ভালবাসে। কেউ কেউ নিজের মার্কেটিং করতে ভালবাসেন।’’ সেই সঙ্গে তিনি বলেন, পেহেলগাঁও কাণ্ডে কেন্দ্রীয় সরকার ব্যর্থ। কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগ করা উচিত বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী (Political Clash)।

FB LINK: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এদিন প্রস্তাব চলাকালীন সেনা বাহিনীদের প্রশাংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এই প্রস্তাব আনার জন‍্য স্পিকারকে ধন্যবাদ। আমরা সন্ত্রাসবাদের সমর্থক নই। সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই, বর্ণ নেই। পর্যটকদের ওপর যে ভাবে অত্যাচার হয়েছে, খুন হয়েছেন, তাঁদের জন‍্য শোকস্তব্ধ। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। আমাদের রাজ্যের তিন জন মারা গিয়েছেন। হিন্দুদের প্রাণ বাঁচাতে গিয়ে মারা গিয়েছেন যিনি। তাঁকেও কুর্নিশ জানাই।’’

Related Articles