উধাও মোদি গ্যারান্টি! বিজেপির ধরাশায়ীতে খোঁচা কংগ্রেসের
Disappear Modi guarantee! Congress pinched on BJP

The Truth of Bengal : অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফলে উধাও মোদি গ্যারান্টি। তৃতীয় বারের জন্য এনডিএ সরকার গড়তে পারলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। রাজ্যের রাজ্যে প্রচারে গিয়ে মোদি গ্যারেন্টের কথা শোনালেও এই ফলাফল মোদির নৈতিক হার বলেই কটাক্ষ কংগ্রেসের। পদ্ম শিবিরের আরও দাবি দেশের মানুষ মোদির বিরুদ্ধে রায় দিয়েছেন। সম্ভাব্য ফলাফল প্রকাশ্যে আসার পরই। সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, রাহুল গান্ধী সোনিয়া গান্ধী। বৈঠকে নরেন্দ্র মোদি অমিত সাহাকে কড়া ভাষায় আক্রমণ করেন মল্লিকার্জুন খারগে। দেশের মানুষের রায় বিজেপির নৈতিক হার। দেশের বেকারত্ব মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেস আগামী দিনও লড়াই চালিয়ে যাবে। সংসদে গর্জে উঠবে তারা।
একইসঙ্গে সাংবাদিক বৈঠক থেকে পদ্ম শিবির কে নিশানা করেন রাহুল গান্ধী। ধন্যবাদ জানান রায়বেরেলি ও ওয়ার্নারের মানুষদের। মোদী শাহের বিরুদ্ধে এজেন্সি ব্যবহার ও বিচার ব্যবস্থায় প্রভাবিত করার অভিযোগ তোলেন আর তার বিরুদ্ধে কংগ্রেসের লড়াই জারি থাকবে এই হুঁশিয়ারিও দেন রাহুল। জোটের প্রতিটি দলকেও ধন্যবাদ জানান রাহুল তিনি বলেন তিনি জোট সঙ্গীদের সম্মান করেন।
তিনশোর গণ্ডি পেরোতে না পারা গেরুয়া শিবির ফলাফলের পর বেশ অস্বস্তিতে। রাজনৈতিক মহলের মতে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি খারাপ ফলাফলের অন্যতম কারণ। ২০১৯ এ যে ভাবমূর্তি নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, তা যে ধরে রাখতে পারেনি পদ্ম শিবির, সেটা ২০২৪ এর ফলাফলেই স্পষ্ট।






