অফবিট

Workplace Privacy: ছুটিতে গিয়েও নেই রেহাই? মহিলার কাছে লাইভ লোকেশন চাইলেন বস! সমাজমাধ্যমে তুমুল বিতর্ক

A Malaysian woman claims her boss demanded her live location during vacation.

Truth Of Bengal: ছুটি কাটাতে গিয়েছেন মালয়েশিয়ান মহিলা (Workplace Privacy)। হঠাৎ-ই বসের ফোন, কোথায় আছে জিজ্ঞাসা করার পর বলেন, ‘লাইভ লোকেশন পাঠান।’ এমনই অবাক করা ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: Maheshtala: রাত থেকে নিখোঁজ থাকার পর ভোরে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার যুবকের  দেহ]

মালয়েশিয়ার ওই মহিলা কর্মীর অভিযোগ, ছুটির দিনেও তাঁর বস তাঁকে ফোন করে বারবার লাইভ লোকেশন চান। তিনি  যেন প্রমাণ করতে পারেন তিনি সত্যিই ছুটিতে আছেন।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ওই মহিলা মালয়েশিয়ার একটি দ্বীপে ছুটি কাটাচ্ছিলেন। সমুদ্রের ধারে একটি ছবি পাঠিয়ে লোকেশন বোঝাতে চাইলেও বস তাতে সন্তুষ্ট হননি। বরং একাধিকবার ফোন করে সরাসরি লাইভ লোকেশন চেয়ে বসেন (Workplace Privacy)

সঙ্গে জানতে চান, তিনি বিদেশে আছেন নাকি দেশের কোথাও। আরও এক ধাপ এগিয়ে বস হুমকি দেন, যদি ছুটির সময় কর্মীরা নিজেদের ঠিকানা বা অবস্থান না জানান, তাহলে তা ‘অনুপস্থিতি’ হিসেবে গণ্য করা হবে।

[আরও পড়ুন: RathYatra Festival: দীঘায় রথযাত্রা, জগন্নাথ দর্শনে ভিড় জমিয়েছে বহু পর্যটক]

এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ও নিন্দার ঝড় বয়ে গিয়েছে। নেটিজেনদের অনেকে এই ঘটনাটিকে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন ও এক ধরনের ‘টক্সিক কর্মপরিবেশ’ বলে দাবি করেছেন (Workplace Privacy)