Mobile History: জানেন কি? ভারতের প্রথম মোবাইল ফোন কল হয়েছিল কলকাতা থেকে দিল্লি
ভারতে মোবাইল ফোনের সংযোগ স্থাপনে বিরাট ভূমিকা রয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দূরদর্শিতার।
Truth of Bengal: মোবাইল ফোন আজ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সাধারণ মোবাইল ফোন হোক কিংবা অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন আজ আর শুধুই যোগাযোগে মাধ্যম নয় তা আজ এক গুরুত্বপূর্ণ জীবনের অঙ্গ হয়ে উঠেছে। ভারতে মোবাইল ফোনের সংযোগ স্থাপনে বিরাট ভূমিকা রয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দূরদর্শিতার। আজ আমরা যে সারাক্ষণ মোবাইল ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া ঘাঁটি তার পেছনে সবচেয়ে বড়ো অবদান রাজীব গান্ধী ও স্যাম পিত্রোদার (Mobile History)।
আরও পড়ুনঃ Heavy Rain Alert: পুজোর আগে মাথায় হাত মৃৎশিল্পীদের, নিম্নচাপের জেরে ব্যাহত প্রস্তুতি
১৯৮৪ সালে এদেশে স্যাটেলাইট লিঙ্কে দূর সংযোগ প্রযুক্তির ব্যবহারে সি ডট চালু হয়। ১৯৮৬ সালে হয় রাষ্ট্রায়ত্ত সংস্থা এমটিএনএল ও বিএসএনএল। ৩ দশক আগে ১৯৯৫ সালের ৩১ জুলাই ভারতে প্রথম বার মোবাইলের মাধ্যমে ফোন কল করা হয়। ফোনটি করেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কলকাতা থেকে নয়াদিল্লিতে করা হয়েছিল সেই ঐতিহাসিক মোবাইল ফোনের কল। নোকিয়া মোবাইল ফোন থেকে কলকাতায় বসে জ্যোতি বসু ফোন করেছিলেন নয়াদিল্লিতে থাকা তৎকালীন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী সুখরামকে (Mobile History)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এই মোবাইল ফোনের কলের মাধ্যমে ভারতে শুরু হয় ডিজিটাল কমিউনিকেশনের যুগ। নোকিয়ার ফোন ব্যবহার করে মোদী টেলস্ট্রা নেটওয়ার্কের মাধ্যমে কল করা সম্ভব হয়। ভারতের শিল্পপতি বি কে মোদী ও অস্ট্রেলিয়ার টেলস্ট্রার মধ্যে যৌথ ব্যবসা হল টেলস্ট্রা নেটওয়ার্ক। তবে সে সময় মোবাইলে ফোন কল করতে অনেক খরচ হত। মোবাইল ফোন ছিল লাক্সারি আইটেম। ন্যূনতম ফোন কল করতে খরচ হত মিনিটে ৮ টাকা ৪০ পয়সা। পিক আওয়ারে খরচ পড়ত মিনিটে ১৬ টাকা ৮০ পয়সা (Mobile History)।






