দেশ

Uttarakhand: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত থারালি, নিখোঁজ বহু মানুষ

হঠাৎ হওয়া এই দুর্যোগে ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে বহু বাড়ি, দোকান ও সরকারি ভবন।

Truth of Bengal: শুক্রবার রাতে ভয়াবহ ক্লাউডব্রাস্টের বা মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার থারালি এলাকা। হঠাৎ হওয়া এই দুর্যোগে ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে বহু বাড়ি, দোকান ও সরকারি ভবন। অনেকেই নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।(Uttarakhand)

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, থারালি বাজার এবং থারালি তহসিল কমপ্লেক্স পুরোপুরি ধ্বংসস্তূপে ঢেকে গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের (SDM) সরকারি বাসভবনও। বহু আবাসিক এলাকা, দোকানপাট ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।(Uttarakhand)

[আরও পড়ুনঃ Mobile History: জানেন কি? ভারতের প্রথম মোবাইল ফোন কল হয়েছিল কলকাতা থেকে দিল্লি]

থারালির সগওয়ারা গ্রামে একটি ভবনের ভিতরে এক কন্যাশিশু ধ্বংসস্তূপে চাপা পড়ার খবর পাওয়া গেছে। ঘটনায় গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, চেপডন বাজার এলাকাতেও একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বর্তমানে সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF)। থারালি-গোয়ালদাম ও থারালি-সগওয়ারা সড়ক ধ্বংসস্তূপ ও ভারী বৃষ্টির কারণে পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে, ফলে যোগাযোগে বিঘ্ন ঘটছে।(Uttarakhand)

চামোলির জেলা শাসক সন্দীপ তিওয়ারি জানান, “ক্লাউডব্রাস্টের ফলে ব্যাপক পরিমাণে ধ্বংসস্তূপ এসেছে। অনেক ঘরবাড়ি ও সরকারি স্থাপনা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।” অতিরিক্ত জেলা শাসক বিবেক প্রকাশ জানান, “NDRF ও SDRF-এর দল রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে। রাস্তা বন্ধ হয়ে গেছে এবং মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন। প্রশাসন ত্রাণকাজে নিযুক্ত রয়েছে এবং শিবিরও খোলা হয়েছে।”

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

চামোলি পুলিশ জানিয়েছে, থারালি থানার অন্তর্গত এলাকায় রাতভর টহল ও উদ্ধারকাজ চালানো হয়। বিপদ বুঝে স্থানীয় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।(Uttarakhand)

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তিনি পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছেন। এক্স (প্রাক্তন টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “থারালি এলাকায় ক্লাউডব্রাস্টের খবর পেয়ে আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি এবং উদ্ধার ও ত্রাণকাজ চলছে। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”

ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) উত্তরাখণ্ডে ২৫ আগস্ট পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে। আগামী কয়েকদিন বাগেশ্বর, পিথোরাগড়, নৈনিতাল, দেরাদুন, তেহরি, উত্তরকাশী সহ আরও কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এর আগেও চলতি মাসে উত্তরাখণ্ডের হরসিল ও ধরালিতে ক্লাউডব্রাস্টের ফলে আকস্মিক বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আবারও রাজ্যজুড়ে এমন প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।

Related Articles