অফবিট

শীতে দরজা-জানলা বন্ধ, ভ্যাপসা ভাব কাটাতে কী করবেন, জানুন

Know what to do to overcome cold weather in winter

Truth Of Bengal: মৌ বসু: ঘরের পরিবেশও মন মেজাজ ভালো রাখতে সাহায্য করে অনেকাংশে। শীতের মরসুমে সাধারণত ঠান্ডা আবহাওয়ায় ঘরদোর বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় ধরে জানলা, দরজা বন্ধ থাকার কারণে ঘরের ভেতর ভ্যাপসা হয়ে যায়। ঘরদোরে একটা cozy ambience বা পরিবেশ তৈরি করতে তাই কিছু হোমমেড কৌশল নিন। ঘরোয়া উপাদানেই ঘরের ভেতরের পরিবেশ হবে মনোমুগ্ধকর।

কী করবেন-

১) কমলালেবু খাওয়ার পর টাটকা খোসা ফেলে দেবেন না। বরং শীতে ঘরের ভেতর কমলালেবুর খোসা, দারচিনি ও লবঙ্গ একসঙ্গে জলে বেশ করে ফুটিয়ে নিন। এরপর এর টাটকা সুবাস বাড়ির অন্দরমহলের চারিদিকে ছড়িয়ে দিন।

২) সারাক্ষণ ঘরের জানলা, দরজা বন্ধ করে রাখবেন না। দিনের বেলায় আলো বাতাস খেলান। ঘরের ভেতরে থাকা ইন্ডোর প্ল্যান্টসের সুবাসে ঘরের ভেতরের পরিবেশ সুন্দর হবে।

৩) ঘরের ভেতর ইন্ডোর প্ল্যান্টস লাগান৷ বারান্দায় রাখুন ল্যাভেন্ডার, রোজমেরির মতো ফুল গাছ।

৪) দারচিনি, লবঙ্গ, রোজ, ইউক্যালিপটাস, কমলালেবুর সুবাসযুক্ত এসেন্সিয়াল অয়েল জলের মধ্যে মিশিয়ে ঘরের ভেতরে স্প্রে করুন।

৫) ঘরের ভেতর যেখানে দৈনন্দিন ময়লা, আবর্জনা ফেলা হয় সেই বাস্কেটে লেবুর খোসা বেকিং সোডা দিন। দুর্গন্ধ দূর হবে।

৬) শীতে পরদা, কার্পেট, সোফায়, সোফা ও বালিশের ও কুশনের ঢাকায় ধুলো জমা হয় তাড়াতাড়ি। নিয়মিত ধুলো ঝাড়ুন ও কাচুন ফেব্রিক।

৭) ঘরের ভেতরে জ্বালান সুগন্ধী মোমবাতি। মোমবাতির সুগন্ধে মাতোয়ারা হবে ঘর।

Related Articles