এক বছরে ৫ লাখ টাকার খাবার! ফুড লাভারের বিস্ময়কর কীর্তিতে হতবাক নেটদুনিয়া
Food worth 5 lakh taka in a year! The internet is shocked by the amazing feat of a food lover
Truth of Bengal: মানুষ রেস্তোরাঁ থেকে কত টাকার খাবার খেতে পারেন? হয়তো আপনার ধারণা, বেশি হলে কয়েক হাজার টাকার। তবে ২০২৪ সালে বেঙ্গালুরুর এক ফুড লাভার ৫ লাখ টাকার খাবার খেয়ে চমকে দিয়েছেন সবাইকে। জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তি বছরের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত ৫,১৩,৭৩৩ টাকার খাবার অর্ডার করেছেন।
জোম্যাটোর রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে ৯ কোটিরও বেশি বিরিয়ানি অর্ডার হয়েছে। প্রতিবারের মতো এবারও বিরিয়ানি সবচেয়ে বেশি অর্ডার করা খাবারের তালিকার শীর্ষে রয়েছে। এরপর তালিকায় রয়েছে পিজ্জা, যার অর্ডার সংখ্যা ৫ কোটির বেশি। এছাড়া ভাতও ছিল অন্যতম জনপ্রিয় খাবার।
জোম্যাটোর ডেটা অনুযায়ী, ২০২৪ সালে দিল্লি শহরে সবচেয়ে বেশি অর্ডার হয়েছে, যার মোট বিল ১৯৫ কোটি টাকা। দিল্লির পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এবং তৃতীয় স্থানে মুম্বাই।
ভারতে চায়ের প্রতি মানুষের ভালোবাসা নতুন কিছু নয়। ২০২৪ সালে জোম্যাটো ৭৭,৭৬,৭২৫ কাপ চায়ের অর্ডার পেয়েছে। আর কফি অর্ডার হয়েছে ৭৪,৩২,৮৫৬ কাপ। চা-কফির পর বেভারেজ ক্যাটেগরিতে ঠান্ডা পানীয় সবচেয়ে বেশি অর্ডার হয়েছে।
বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি ছিল বেঙ্গালুরুর ওই ফুড লাভারের কর্মকাণ্ড। বছরের শুরু থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৫,১৩,৭৩৩ টাকার খাবার অর্ডার করে তিনি জোম্যাটোর নজর কাড়েন। জোম্যাটো এই ঘটনাকে “বছরের সবচেয়ে শকিং” বলে উল্লেখ করেছে।
জোম্যাটো আশা করছে, নতুন বছরের প্রাক্কালে খাবারের অর্ডার আরও বাড়বে। বিরিয়ানি, পিজ্জা এবং চায়ের প্রতি দেশের মানুষের ভালোবাসা অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।






