রাজ্যের খবর

মুর্শিদাবাদে গ্রেফতার তিন বাংলাদেশি নাগরিক, কী উদ্দেশ্যে ভারতে?

Three Bangladeshi citizens arrested, for what purpose in India?

Truth Of Bengal: ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গির পরাশপুর সীমান্তে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে কামাল হোসেন ও সাহাদাত আলির বাড়ি বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি থানার মিয়াপদা গ্রামে। অন্যজন হজরৎ আলির বাড়ি গোদাগাড়ির মালকালমা গ্রামে। বিএসএফের ১৪৬ ব্যাটেলিয়ান সূত্রে জানা গিয়েছে ধৃতরা উঁচু কলাগাছ ও বাঁশবাগানের মধ্য দিয়ে সীমান্তের দিকে এগোচ্ছিল। বিষয়টি জওয়ানদের নজরে পড়ায় তারা নজরদারি চালায় ও ট্র্যাপে ফেলে তাদের ধরেছে।

জানা গিয়েছে ধৃতরা কেরলে কাজ করার জন্য কয়েকমাস আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। আর কাজ শেষে এদিন তারা আবার ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু বিএসএফ তৎপর থাকায় তাদের ওই উদ্দেশ্য ভেস্তে দিয়েছে। ধৃতদের কাছ থেকে বিএসএফ ৪টি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ২টি চার্জার, কিছু ভারতীয় টাকা, ছোট সিলিং ফ্যান, ৮ জীবী sd কার্ড।

Related Articles