অফবিট

ধোসা বিক্রি করে মাসে আয় ৬ লাখ! দিতে হয় না ট্যাক্স, শোরগোল নেটপাড়ায়

dosa seller makes 6 lakh monthly income but does not have to pay tax

Truth Of Bengal: ধোসা বিক্রি করে রোজগার ২০,০০০! মাসে ৬ লাখ। সব খরচ বাদ দিলে, ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা লাভ। এই উদাহরণ সামনে আসতেই দেশে আয়ের বৈষম্য এবং ট্যাক্স বাধ্যবাধকতা নিয়ে আলোচনা তীব্র হয়েছে।

সম্প্রতি, নবীন কোপ্পারাম নামে এক ব্যক্তি তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার বাড়ির কাছে এক ধোসা বিক্রেতা মাসে আয় করেন ৬ লক্ষ, দিনে ২০ হাজার টাকা। তবে, এক পয়সা ট্যাক্স দিতে হয় না তাঁকে। কিন্তু একজন বেতনভোগী কর্মচারী মাসে ৬০ হাজার উপার্জন করলে তাঁকে ১০ শতাংশ ট্যাক্স দিতে হয়’। মুহূর্তে তাঁর এই পোস্ট ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

এই পোস্ট ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। একজন কমেন্টে লিখেছেন, ‘তাহলে ডাক্তার, আইনজীবী, চায়ের দোকানের মালিক, গ্যারাজের মালিক যাঁরা বিদেশ ভ্রমণে যান, যাঁরা নতুন গাড়ি কেনেন, তবুও ট্যাক্স দিতে হয় না, তাঁদের নিয়ে কী বলবেন?’

আরেকজনের বক্তব্য, ‘এই ধোসা বিক্রেতা করপোরেট ইনস্যুরেন্স পান না। গাড়ি, বাড়ির জন্য ঋণ পেতে সমস্যা হয়। এই ডোসা বিক্রেতাকে অন্যদের তুলনায় বেশি জিএসটি দিতে হয়।‘ আরেক ট্যুইটারাটি লেখেন, ‘কেন এই বৈষম্য? সরকারের উচিত এই সমস্ত মানুষজনকে আয়করের আওতায় আনা’।

Related Articles