আজকের দিনেলাইফস্টাইল

ব্যবসায় লাভবানের সম্ভাবনা, আজ কী অপেক্ষা করছে আপনার জন্য?

Profitable business prospects, what awaits you today?

Truth Of Bengal: আজ ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার। চলুন জেনে নেওয়া যাক আপনার রাশির জেরে গোটা দিনের কি পূর্বাভাস রয়েছে। দেখুন আজকের রাশিফল।

মেষ: আজ আপনার আর্থিক দিকটি ভাল যাবে। স্বাস্থ্যের দিকটি মাথায় রেখে বাইরের খাবার কমিয়ে ঘোরোয়া খাবার খাওয়ার অভ্যাস বাড়াতে হবে। কাজের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। আজ ভ্রমনে সমস্যা দিতে পারে। সম্পত্তির কোন বিষয় মামলায় আজ আপনি জয় পেতে পারেন। শিক্ষার্থিদের জনয দিনটি ভাল।

বৃষ: কর্মক্ষেত্রে আজ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক দিক থেকে সবল হওয়ার জন্য ভুল খাতে অর্থ ব্যয় করা বন্ধ করুন। রাস্তা পারাপার করার সময় চারিদিক নজরে রাখুন। আজ পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর সময় পাবেন। নিজের সঙ্গির সিদ্ধান্তকে সম্মান জানাতে শিখুন। স্বাস্থ্যের উপর নজর দিন।

মিথুন: লেখক ও সাংবাদিকদের জন্য দিনটি খুব ভাল। আজ আপবি মানসিক অবসাদে ভুগতে পারেন পারে। তবে প্রতিবেশীদের কাছে অনেক জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর থেকে সাহায্য পাবেন আজ। ব্যবসায় শুভ যোগ রয়েছে। পারিবারিক বিবাদের সম্মুখীন হতে পারেন আজ।

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। শিক্ষক ও গবেষকদের জন্য দিনটি ভালো যাবে আজ। বাবা-মায়ের ভাল মতামত পাবেন আজ। বাতের সমস্যায় ভুগতে পারেন আজ। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। নতুন কর্ম যোগের সম্ভাবনা রয়েছে আজ। সমস্যা মেটাতে বাবার সঙ্গে বিশেষভাবে আলোচনা করুন। উচ্চ শিক্ষার বিষয়ে আশানুরুপ অগ্রগতি হবে। শারিরীক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই মাবধানে চলাচল করুন। বাইরের কোনও বিবাদের জেরে বাড়িতে অশান্তি করবেন না। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ বলবান।

কন্যা: আজ কন্যা রাশির জাতক-জাতিকার জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। নিজের কেউ শত্রুতা করতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ লোকসান গুণতে হতে পারে। ঋণ সংক্রান্ত জটিলতায় ভোগার সম্ভাবনা। বিদেশ থেকে আউটসোর্সিং এর টাকা পেতে পারেন। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে পারেন। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।

তুলা: তুলা রাশির জাতক-জাতিকার জন্য আজ দিনটি ভালো। ব্যবসায়িক কাজে সুদূরে ভ্রমনের সম্ভাবনা। অংশীদারি ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগার হতে পারে। কাজের প্রতি আনুগত্য বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির থেকে ভাল সাহায্য পাবেন আজ। আজ ভাল পরিমান অর্থ আসতে পারে হাতে।

বৃশ্চিক: আজ দিনটি কিছুটা ঝামেলার হতে পারে। কর্মস্থলে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীর কারণে কিছু সমস্যা আসতে পারে। ধর্ম সংক্রান্ত বিষয়ে খরচ হতে পারে। বন্ধুর থেকে ব্যবসায় প্রতারিত হতে পারেন। তবে ব্যবসায় আজ ভাললাভের সম্ভাবনা আছে। স্ত্রীকে নিয়ে চিন্তিত থাকবেন আজ। ভাইয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে।

ধনু: ধনু রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। সৃজনশীল পেশাজীবিদের আয় বাড়তে পারে। শিল্পী ও কলাকুশলীদের রোজগার বৃদ্ধি পাবে। অভিনয় শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বদের কাজের ব্যস্ততা বৃদ্ধির যোগ। জমি বা সম্পত্তি কেনাবেচা করার জন্য দিনটি শুভ। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে আজ। পেটের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা।

মকর: মকর রাশির জাতক-জাতিকার জন্য দিনটি শুভ। পারিবারিক ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা। স্ত্রীর জন্য বিপুল খরচের সম্ভাবনা। বৈদেশিক কাজে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। তবে লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ। সাহিত্যিক ও সাংবাদিকদের দিনটি লাভদায়ক। মূদ্রণ ব্যবসায়ী ও প্রকাশকদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। নিজের বুদ্ধির জোরে কর্মস্থানে উন্নতি করার সম্ভাবনা।

মীন: মীন রাশির জাতক-জাতিকার বকেয়া অর্থ আদায়ে সফলতার দিন। খুচরা ও পাইকারি বাণিজ্যে ভালো রোজগারের সম্ভাবনা। আজ বিপদের ঝুঁকি রয়েছে। মাথায় চোট লাগতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বাড়বে। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা আসবে।

Related Articles