আজকের দিনে

ধনতেরাসের সঙ্গে জড়িত আছে ভারী অদ্ভুত জিনিস, জানেন কী সেটা?

Dhanteras

The Truth of Bengal,Mou Basu: বিভিন্ন রকমের বিজ্ঞাপনের দৌলতে ধনতেরাস এখন বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গেছে।ভারী অদ্ভুত জিনিস জড়িত আছে ধনতেরাসের সঙ্গে, এদিন অনেকে নতুন ঝাঁটা কেনেন। বাড়ি পরিষ্কার করার পাশাপাশি জীবন থেকে আর বাড়ির থেকে আবর্জনা, সমস্যা দূর করতে ঝাঁটা কেনাকে শুভ বলে মানা হয়।গোটা ভারতেই ধনতেরাসকে অত্যন্ত শুভ বলে মানা হয়। জীবনে ধনদৌলত, সুখ,সমৃদ্ধির কামনায় অনেকেই এদিন কেনাকাটা করেন। অনেকে এদিন ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ ওভেনের মতো বৈদ্যুতিক সরঞ্জাম কেনেন। ধনসম্পদের কামনায় অনেকে ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলেন। আসলে জেনে নিন এদিন কোন কোন জিনিস কেনা শুভ, কোন জিনিস কেনা অশুভ—
• ধনতেরাসের দিন কেনাকাটা করাকে শুভ বলে মানা হয়। কিন্তু এদিন উপহার দেওয়ানেওয়া করবেন না। এদিন উপহার দেওয়া নেওয়া করলে তা অশুভ বলে মনে করা হয়। মনে করা হয়, ধনতেরাসের দিন উপহার দিলে অন্যকে নিজের জীবনের শুভত্ব আর সৌভাগ্যকেও দিয়ে দেওয়া হয়।
• ধনতেরাসের দিন ভুলেও লোহার বাসনকোসন কিনবেন না। লোহা কেনা অশুভ বলে মনে করা হয়।ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পাশাপাশি ধনের দেবতা কুবের দেবতাকেও পুজো করা হয়। লোহা কিনলে কুবের দেবতা ক্ষুব্ধ হন বলে মনে করা হয়। ধনতেরাসের দিন তামা বা পেতলের জিনিস কেনা শুভ। ধনতেরাসের দিন নতুন বাসন একদম ফাঁকা নিয়ে যাবেন না বাড়িতে। দোকানদার তো আপনাকে নতুন বাসন খাবার ভরতি করে দেবে না। তাই আপনি অল্প পরিমাণে জল ভরতি করে নিন বাসনে।
• স্টিল বা ইস্পাত একপ্রকার লোহা তাই স্টিলের বাসনকোসনও ধনতেরাসের দিন কিনবেন না। অ্যালুমিনিয়ামের জিনিসপত্র, বাসনকোসনও একেবারে কিনবেন না এদিন।
• ধনতেরাসের দিন কাচের বাসন, ঘর সাজানোর জিনিস কিনবেন না।
• কাচি, ছুরির মতো ধারাল কোনো কিছু কিনবেন না।
• ধনতেরাসের দিন নতুন গাড়ি একদম কিনবেন না। শুভ দিন বলে অনেকে ওইদিন গাড়ি কিনে বাড়িতে নিয়ে যান। সেক্ষেত্রে আগেভাগে টাকা পেমেন্ট করে রাখুন।
• ধনতেরাসের দিন খাবারে বেশি তেল ব্যবহার করবেন না।
• ধনতেরাসের দিন কালো রঙের পোশাক পরবেন না। কালো রঙের কোনো কিছু কিনবেন না।
• কোনো ধরনের প্লাস্টিকের জিনিস কিনবেন না।
• নকল সোনা কেনা উচিত নয়।
• এদিন কোনো ভাবেই ঋণ নেওয়া বা পুরোনো ঋণের কিস্তি বা বিল মেটানো উচিত নয়।

Related Articles