Horoscope Prediction: সিদ্ধিদাতার গনণায় শুভ পরিবর্তনের ইঙ্গিত, কেমন কাটবে শুক্র?
From career growth to love surprises, today's horoscope reveals Ganesh's blessings and cosmic changes.
Truth Of Bengal: শুক্রবার গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, আজকের দিনটি বিভিন্ন রাশির জাতকদের জীবনে নানা রকম পরিবর্তন এবং সিদ্ধান্তের ইঙ্গিত নিয়ে এসেছে (Horoscope Prediction)। কোনও রাশির জাতক নতুন করে নিজের ভিত গড়ে তুলতে পারবেন, তো কোনও রাশির জীবনে আসতে পারে পুরনো সম্পর্ক বা ভুলের রেশ। ব্যবসা, প্রেম, পরিবার, স্বাস্থ্য এবং অর্থ—সব মিলিয়ে আজকের দিন কেমন যাবে, দেখে নিন এক ঝলকে।
মেষ: চাপ থাকলেও দিনটি আপনার পক্ষে শুভ। অফিসে অতিরিক্ত দায়িত্ব আপনার নেতৃত্বের ক্ষমতা প্রকাশ করবে। প্রেমে ইতিবাচক অগ্রগতি। শরীর ভালো থাকবে।
বৃষ: অর্থভাগ্য চাঙ্গা। নতুন কোনও প্রকল্পে বিনিয়োগ লাভজনক হতে পারে। দাম্পত্য সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও, শেষমেশ মিটে যাবে।
মিথুন: যোগাযোগ এবং সম্পর্কের দিক থেকে দিনটি শুভ। সাংবাদিকতা, মিডিয়া বা বিপণনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অত্যন্ত ফলপ্রদ। প্রেমে অপ্রত্যাশিত প্রস্তাব আসতে পারে।
কর্কট: কিছুটা মানসিক চাপ থাকবে। পরিবারে পুরনো বিষয়ের পুনরাবৃত্তি হতে পারে। খরচে লাগাম টানুন। তবে বিকেলের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।
সিংহ: আত্মবিশ্বাস আজ আপনার প্রধান শক্তি। নতুন কাজ শুরু করার আদর্শ সময়। প্রেমিক বা সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ফলদায়ী হবে।
কন্যা: স্বাস্থ্য ভাল থাকবে না। মানসিক অবসাদ থেকে দূরে থাকতে যোগ বা ধ্যান করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমন্বয়ে সমস্যা হতে পারে, সংযত থাকুন।
তুলা: সৃজনশীল কাজের জন্য উপযুক্ত দিন। শিল্প, সংগীত বা লেখালিখির সঙ্গে যুক্তদের জন্য সুযোগের দরজা খুলছে। প্রেমে পুরনো সম্পর্ক নতুন রূপ নিতে পারে।
বৃশ্চিক: কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন। পরিবারে কারও স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। অর্থভাগ্য মাঝারি।
ধনু: ভ্রমণের পরিকল্পনা সফল হবে। উচ্চশিক্ষা বা বিদেশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ভালো সময়। প্রেমে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে।
মকর: অর্থ ও কর সংক্রান্ত বিষয়ে দিনটি লাভজনক। দাম্পত্য জীবনে উদাসীনতা সমস্যা ডেকে আনতে পারে। অফিসে কর্তৃপক্ষের নজর থাকবে আপনার উপর।
কুম্ভ: পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে সাফল্য আসবে। প্রেমে আজ চমক রয়েছে। শরীর নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও, দিনশেষে আরাম পাবেন।
মীন: আজকের দিনটি মিশ্র। অফিসে হঠাৎ কোনও পরিবর্তন আপনার উপর প্রভাব ফেলতে পারে। অতীত নিয়ে না ভেবে ভবিষ্যতের দিকে তাকান। নিজের প্রতি বিশ্বাস রাখুন (Horoscope Prediction)।





