হঠাৎ বিয়ের প্রস্তাব থেকে তীর্থভ্রমণ—আজকের দিনটি কি আপনার জীবনের টার্নিং পয়েন্ট?
আজকের দিনে কোন রাশির জন্য কী অপেক্ষা করছে, জেনে নিন এক নজরে—
Truth of Bengal: গ্রহ-নক্ষত্রের অবস্থান প্রতিদিনই আমাদের জীবনে নতুন ইঙ্গিত দেয়। কারও জন্য সাফল্যের দরজা খুলে যায়, আবার কেউ পান সতর্কবার্তা। আজকের দিনে কোন রাশির জন্য কী অপেক্ষা করছে, জেনে নিন এক নজরে—
মেষ – পুরনো কোনও বিরোধ আবার মাথাচাড়া দিতে পারে, ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা। আয় থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে আসতে পারে। ধর্মীয় ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। নতুন ব্যবসার চিন্তা বাস্তবায়নের পথ খুলতে পারে, তবে বিতর্ক থেকে দূরে থাকাই বুদ্ধিমানের।
বৃষ – নতুন পরিকল্পনা সফলভাবে বাস্তব রূপ পেতে পারে। কর্মস্থলে কিছু জটিলতা বাড়লেও কাছের আত্মীয়ের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা আছে। প্রেমের জীবনে নতুন অধ্যায় শুরু হতে পারে। অন্যের উপকারে অর্থ ব্যয় করতে পারেন। যানবাহন বা বাড়ি সংক্রান্ত বড় খরচের ইঙ্গিত।
মিথুন – শারীরিকভাবে স্বস্তি মিললেও কর্মজীবনে বদল বা স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো।
কর্কট – ধর্মীয় বা দূরবর্তী স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। পুরনো আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়বে। শরীরের দিকে নজর দেওয়া জরুরি। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উদ্যোগ নিলে লাভ হতে পারে।
সিংহ – খাদ্যাভ্যাসের কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আইনি জটিলতা বাড়তে পারে, তবে পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের বড় ভাইয়ের থেকে সুখবর আসতে পারে। দামী জিনিস কেনার ইচ্ছা জাগতে পারে। প্রভাবশালী ব্যক্তির সহায়তা মিলবে।
কন্যা – ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই সতর্কতা জরুরি। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। চোখের সমস্যা কষ্ট দিতে পারে। নতুন কাজের সুযোগ এলেও অংশীদারি ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে।
তুলা – ব্যবসায়িক ক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রবল। তবে কাউকে ঋণ দেওয়া ঠিক হবে না। সঠিক সুযোগ কাজে লাগাতে পারলে উন্নতি নিশ্চিত। কর্মস্থলে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। উচ্চশিক্ষায় ভালো সুযোগ আসবে। পরিবারের প্রবীণ সদস্যের স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
বৃশ্চিক – আগুন বা দুর্ঘটনা থেকে সাবধান থাকা প্রয়োজন। প্রেমের সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। ঋণ নেওয়া বা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। পুরনো পারিবারিক বিরোধ মিটে যেতে পারে। নতুন কাজের চুক্তি হতে পারে, তবে ঝুঁকিপূর্ণ ব্যবসা এড়িয়ে চলুন।
ধনু – তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। নতুন ব্যবসায় হাত দিলে লাভ হতে পারে। অবিবাহিতদের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে। ভাই-বোনের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। পড়াশোনায় কিছু বাধা আসতে পারে।
মকর – নতুন উপায়ে আয় বাড়ানোর সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণে সতর্ক না থাকলে সমস্যায় পড়তে পারেন। প্রেমের জীবনে নতুন সম্পর্কের ইঙ্গিত।
কুম্ভ – কাছের কারও অসুস্থতার খবর মন খারাপ করতে পারে। সময়মতো কাজ শেষ করার চাপ থাকবে। ঋণ সংক্রান্ত বিষয়ে জটিলতা এড়িয়ে চলুন। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। নিজের পরিকল্পনা গোপন রাখাই শ্রেয়।
মীন – অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যার কারণ হতে পারে। হঠাৎ করে বিয়ের প্রস্তাব আসতে পারে। আত্মীয়ের কাছ থেকে খারাপ খবর পেতে পারেন। শরীরের নিচের অংশে আঘাতের সম্ভাবনা রয়েছে। পরিবারকে নিয়ে ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে।





