কলকাতা

স্বাস্থ্য পরিষেবায় ফের মাইলফলক, পোস্ট করে ঠিক কী জানালেন মুখ্যমন্ত্রী?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৌরবময় অধ্যায় ঘোষণা করেছেন তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে।

Truth Of Bengal: পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থায় যুক্ত হল আরও এক গৌরবের অধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের অনন্য উদ্যোগ ‘স্বাস্থ্যইঙ্গিত’ এ বার পার করল ৭ কোটি টেলি-পরামর্শের নজির। দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে উচ্চতর স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত করতে রাজ্য সরকারের এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রাজ্যের ১১,০০০-এরও বেশি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এবং উচ্চতর স্বাস্থ্যপরিষেবা যুক্ত ৬৩টি টেলি-হাব’র মাধ্যমে প্রতিদিন নিয়মিত টেলি-পরামর্শ দেওয়া হচ্ছে। এই উদ্যোগের ফলে প্রতিদিন ৮০,000-এরও বেশি টেলি-কনসালটেশন সম্পন্ন হচ্ছে, যেখানে ৯,000-এর বেশি চিকিৎসক যুক্ত রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৌরবময় অধ্যায় ঘোষণা করেছেন তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে।

স্বাস্থ্যইঙ্গিত প্রকল্প গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য সুলভ, দ্রুত ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য-ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলছে।

Related Articles