কলকাতা

Abhishek Banerjee: আজ অভিষেকের মেগা বৈঠক! বিধানসভার আগে দলের ‘স্ট্রাটেজি’ ঠিক হবে আজই?

তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক, মন্ত্রী, সাংসদ দের বৈঠকে থাকার নির্দেশ।

Truth of Bengal: এসআইআর আবহে সোমবার গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।‌ দলের ‘স্ট্রাটেজি’ ঠিক করতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় দশ হাজার যদিও কর্মীদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক বিকেল চারটে থেকে। তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক, মন্ত্রী, সাংসদ দের বৈঠকে থাকার নির্দেশ। থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত সদস্যদেরও।

বুথ লেভেল থেকে দলের বিভিন্ন পদে থাকা কর্মীদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই ভার্চুয়াল বৈঠকে। ‌ উত্তরবঙ্গ নিয়ে বিশেষ আলোচনা হবে এই বৈঠকে। বিরোধী শক্তি বিশেষ করে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ বঞ্চিত বলে প্রচার করছে। রাজনৈতিকভাবেই সেই প্রচারের মোকাবিলা কিভাবে করা যাবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ যাওয়ার কথা।

তার আগে মতুয়া ভোট কেন্দ্রিক আলোচনা উঠে আসবে এই বৈঠকে। পাশাপাশি এসআইআর নিয়ে দল কি পদক্ষেপ নেবে, কি ভাবে মানুষের কাছে বার্তা দেওয়া হবে তা ঠিক করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। দলের পদক্ষেপ, মানুষের পাশে থাকার বার্তা সম্পর্কিত বিষয় নিয়ে এই ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বক্তব্য থাকবে।

Related Articles