কলকাতা

হ্যাকার দের নজরে এবার রুক্মিণীর ফেসবুক

Rukmini's Facebook is under the attention of hackers

The Truth Of Bengal: স্বস্তিকা মুখোপাধ্যায়ের পর এবার অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফেসবুক হ্যাক হয়ে গিয়েছে। সে খবর তিনি ইনস্টাগ্রামে জানিয়ে সাবধান করেছেন অনুরাগীদের। নায়িকা জানিয়েছেন, “সবাইকে জানাচ্ছি, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। সেই প্রোফাইল থেকে নানা রকম অশালীন মেসেজ যাচ্ছে। কেউ এ ধরনের কোনও কিছু পেলে তার উত্তর দেবেন না। সকাল থেকে অনেকেই বিষয়টি আমায় জানিয়েছেন। আমার সোশ্যাল মিডিয়া টিম পুরোটা খুঁটিয়ে দেখছে। খুব তাড়াতাড়ি আবার ফিরব।”

Related Articles