কলকাতা

রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর! ডিএ বাড়ল চার শতাংশ

মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিতে রাজ্য সরকার আরও এক কিস্তি ডিএ প্রদানের ঘোষণা করেছে।

Truth Of Bengal:পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে রাজ্যবাসীর জন্য বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য। মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিতে রাজ্য সরকার আরও এক কিস্তি ডিএ প্রদানের ঘোষণা করেছে।

 মূল ঘোষণা একনজরে:
বৃদ্ধির হার: আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি।
কবে থেকে কার্যকর: আগামী ১লা এপ্রিল, ২০২৬ থেকে এই নতুন হার কার্যকর হবে।
কারা উপকৃত হবেন: রাজ্য সরকারি কর্মচারী। আধা-সরকারি কর্মচারী। শিক্ষক ও অ-শিক্ষক কর্মীবৃন্দ। পেনশন প্রাপকগণ।

অর্থমন্ত্রীর কথায়, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রাজ্যের সরকারি, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অ-শিক্ষক কর্মীবৃন্দ এবং পেনশন প্রাপকদের উপর মূল্যবৃদ্ধির চাপ কমাতে রাজ্য সরকার আগামী ১লা এপ্রিল, ২০২৬ থেকে ৪ (চার) শতাংশ হারে আরও এক কিস্তি মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।”

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সেই চাপের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে, যা লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে হাসি ফোটাবে।

 

Related Articles