কলকাতা

কাঁচা হাতে স্টিয়ারিং! গার্ডেনরিচ ফ্লাইওভারে দুর্ঘটনায় মৃত নাবালক, আহত ৫

Steering with raw hands! Minor dies, 5 injured in accident on Garden Reach flyover

Truth Of Bengal: শুক্রবার গভীর রাতে গার্ডেনরিচ ফ্লাইওভারে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের। আহত হয়েছে আরও পাঁচজন। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি। সেই বেপরোয়া গতিই ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

মৃত নাবালকের নাম শুভম দাস, বয়স ১৭ বছর। সে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকার বাসিন্দা। জানা গেছে, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে চা খেতে বেরিয়েছিল শুভম। সেই সময় ফ্লাইওভারে ওঠার পর হঠাৎই গাড়িটি উলটে যায়। শুভম গাড়ি থেকে ছিটকে পড়ে ও গাড়ির তলায় চাপা পড়ে গুরুতর জখম হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকিরা গাড়ির ভিতরে আটকে পড়ে এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে পুলিশে খবর দেন। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরে উঠছে এক বড় প্রশ্ন – নাবালকদের হাতে কীভাবে গাড়ির স্টিয়ারিং এল? স্থানীয়দের দাবি, গাড়ি চালাচ্ছিল শুভমই। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ি চালাচ্ছিল এক তরুণ, যে এই দুর্ঘটনায় আহত হয়েছে। পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Related Articles