কলকাতারাজ্যের খবর

Heavy Rain: ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতরের

পুরুলিয়া, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে।

Truth Of Bengal: নিম্নচাপ সরে গিয়েছে, শ্রাবণের ধারাপাতও একটু থেমেছে। রবিবার খটখটে রোদে গলদঘর্ম হয়েছেন শহরবাসী (Heavy Rain)। গতকাল জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ কম থাকলেও আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

[আরও পড়ুন: ভাষা আন্দোলন: ডিসেম্বর পর্যন্ত রিলে পদ্ধতিতে ধর্না তৃণমূলের]

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে (Heavy Rain)। পুরুলিয়া, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। এদিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবারও বৃষ্টি চলবে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়।

[আরও পড়ুন: Heroin Bust: ৪২৪ গ্রাম হেরোইন সহ গ্রেফতার তিন যুবক, হেরোইনের বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা]

অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain) রয়েছে রবিবার থেকেই। সোমবারও ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

FB POST: https://www.facebook.com/share/v/1Fk1UHWsgw/

Related Articles