Heroin Bust: ৪২৪ গ্রাম হেরোইন সহ গ্রেফতার তিন যুবক, হেরোইনের বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা
Murshidabad police intercepted a motorbike near Tegari on Raghunathganj–Jangipur road, recovered 424g heroin (worth ~₹40L), arrested three suspects and seized the vehicle.
Truth Of Bengal: মুর্শিদাবাদ, কল্যানঃ শনিবার রাত্রে সীমান্তবর্তী এলাকায় জঙ্গীপুর ফাঁড়ির পুলিশ নাকা চেকিং এবং টহলদারি চলাকালীন রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত তেঘরি বাঁধ রোডের ওপর একটি মোটরসাইকেলে থাকা তিনজনের কাছে তল্লাশি চালিয়ে ৪২৪ গ্রাম হেরোইন উদ্ধার করে(Heroin Bust)। তার পর তিন জনকে গ্রেফতার করে পুলিশ। মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত তিনজনের নাম জিয়াবুল শেখ (২৯), মাসাদুল শেখ (২১), আব্দুল গফফার (৩০)। ধৃত তিন জনের মধ্যে জিয়াবুল ও মাসাদুলের বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি স্কুল পাড়া এলাকায়। এছাড়া আব্দুল গফফারের বাড়ি রঘুনাথগঞ্জ থানার চাঁদপাড়া এলাকায়।
[আরও পড়ুনঃ Nahid Islam: নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে- নাহিদ ইসলাম]
শনিবার রাত্রে সীমান্তবর্তী এলাকায় জঙ্গীপুর ফাঁড়ির পুলিশের নাকা চেকিং এবং টহলদারি চলাকালীন রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত তেঘরি বাঁধ রোডের ওপর একটি মোটরসাইকেলে থাকা তিন আরোহী দাঁড় করায়(Heroin Bust)। তিন যুবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের কথার মধ্যেই বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। সাথে সাথেই তল্লাশি চালাই। তাদের পকেট থেকে মোবাইলে পাশাপাশি উদ্ধার হয় চারটি প্যাকেট। পরবর্তীতে পুলিশ সেটিকে পরীক্ষা করলে জানতে পারে প্যাকেট মধ্যে হেরোইন পাউডার। তিন যুবকের কাছ থেকে প্রায় ৪২৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। তারপর তাদের গ্রেফতার করে জঙ্গীপুর ফাঁড়ির পুলিশ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
হেরোইন সহ বাজেয়াপ্ত করা হয় একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল। পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা হেরোইন গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল(Heroin Bust)। ধৃতদের রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। কি উদ্দেশ্যে রাতের অন্ধকারে হেরোইন নিয়ে তারা এই এলাকায় এসেছিল এবং কোথা থেকে নিয়ে এসেছিল কোথায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।


