কলকাতা

Rape Investigation: ধর্ষণের পর কী কী করেছে মনোজিত সহ বাকি অভিযুক্তরা? জানাল পুলিশ

Police reveal what Monojit and others did after the Kasba college gangrape.

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা বাংলা (Rape Investigation)। কটাক্ষ-পাল্টা কটাক্ষ পর্ব জারি রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের মধ্যে। এরই মাঝে প্রশ্ন উঠছিল যে ঘটনার পর মনোজিত মিশ্র ও বাকিরা কতক্ষণ কলেজে ছিলেন বা তারপরে কি করেছেন। এবার যাবতীয় সব প্রশ্নের উত্তর দিল পুলিশ।

[আরও পড়ুন: Thursday Horoscope: কেমন কাটবে লক্ষ্মীবার? কী বলছে আপনার রাশি]

ইতিমধ্যেই, তদন্তের স্বার্থে পুলিশের তরফ থেকে জেরা করা হয়েছে কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় সহ মোট ১৬ জনকে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর বেশিক্ষণ অভিযুক্তরা ছিলেন না কলেজে এবং জানার চেষ্টা চলছে এরপর তাঁরা কোথায় গিয়েছিলেন বা প্রমাণ লেপাটের চেষ্টা করা কিনা। অন্যদিকে, অভিযুক্তদের কল রেকর্ড খতিয়ে দেখে জানা গিয়েছে যে ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কথা হয়েছিল। পাশাপাশি, গ্রেপ্তার হওয়ার ঘন্টাখানেক আগে ফার্ন রোডে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ, তাও তদন্ত করে দেখা হচ্ছে (Rape Investigation)।

[আরও পড়ুন: Himachal Floods: হিমাচলে মেঘভাঙা বৃষ্টি, মৃত ১০]

প্রসঙ্গত, অভিযোগ পেয়েই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং গ্রেফতার করে মনোজিৎ ও তাঁর সাঙ্গপাঙ্গদের। শুধু তাই নয়, ঘটনাটি আরো খতিয়ে দেখার জন্য একটি বিশেষ তদন্তকারী দল পর্যন্ত গঠন করা হয়। প্রতিনিয়তই এই ঘটনাকে কেন্দ্র করে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যদিও ধৃত মনোজিতের বক্তব্য যে নির্যাতিতার সম্মতিতেই সবকিছু হয়েছে এবং সেই কারণেই তাঁর গলায় ‘লাভবাইট’ রয়েছে। এবার দেখার বিষয় আগামী দিনে আরো কি নতুন তথ্য উঠে আসে (Rape Investigation)।

Related Articles