কলকাতারাজ্যের খবর

Heavy Rain: ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

ওড়িশার উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Truth Of Bengal: বাংলায় ফের নিম্নচাপের আশঙ্কা। তার জেরে দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আজকের মধ্যে তা নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। ওড়িশার উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

[আরও পড়ুন: মঙ্গলে বাড়বে দায়িত্ব? মঙ্গলময় সময় কাটবে কোন কোন রাশির?]

আলিপুর জানিয়েছে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এছাড়া শুক্রবার থেকে কিছু জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবারের জন্য এই পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

এর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার জলপাইগুড়িতে, বৃহস্পতিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

[আরও পড়ুন: Local Development: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের প্রশংসা বিজেপির কিষাণ মোর্চার নেতার]

পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে আগামীকাল বুধবার পর্যন্ত ওড়িশার দক্ষিণ উপকূলে সতর্কতা (Heavy Rain) জারি করা হয়েছে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related Articles