Durgaangan Project: জগন্নাথধামের পর দুর্গাঙ্গন! শহিদ দিবস বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal CM Mamata Banerjee announces the creation of ‘Durgaangan’ inspired by Digha’s Jagannath Dham, aiming to celebrate Durga Puja year-round.
Truth Of Bengal: বাঙালির আবেগে জড়ানো দুর্গাপুজোকে এবার আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার (Durgaangan Project)। শহিদ দিবসের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, দিঘার জগন্নাথ মন্দিরের আদলে এবার তৈরি হবে ‘দুর্গাঙ্গন’। কলকাতা ধর্মতলায় একুশের সমাবেশের লাখো ভিড়ের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিঘার ‘জগন্নাথধাম’-এর মতো দুর্গাঙ্গন তৈরি করব, যাতে মানুষ সারা বছর সেখানে আসতে পারেন’।
[আরও পড়ুন: BJP: বিজেপিতে দ্বৈরথ ফের স্পষ্ট, দিলীপ-শুভেন্দুর অবস্থান ঘিরে জল্পনা তুঙ্গে]
সম্প্রতি ‘জয় শ্রীরাম’ স্লোগান বাদ দিয়ে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে দুর্গা ও কালীর স্মরণ শুরু হয়েছে। বারবার রাজনীতিতে ধর্ম টেনে এনেছে বিজেপি। গেরুয়া শিবিরের হাত ধরে রাজ্যে ধর্মীয় বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ। এই রাজনৈতিক আবহের মাঝেই দিঘা সমুদ্র সৈকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন জগন্নাথ ধাম। এই জগন্নাথ মন্দির ঘিরে রাজ্যবাসীর মধ্যে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। মন্দির উদ্বোধনের পর থেকে জনস্রোত বইছে জগন্নাথধামে। একুশের মঞ্চ থেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করলেন বাংলায় এবার দুর্গাঙ্গন (Durgaangan Project) গড়ে তুলবেন।
[আরও পড়ুন: Abu Hena: প্রয়াত আবু হেনা, কংগ্রেস নেতার মৃত্যুতে শোকস্তব্ধ লালগোলা]
যেখানে সারা বছর সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবেন মা দুর্গার আরাধনায় (Durgaangan Project)। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকে দুর্গাপুজোকে ঘিরে কার্নিভাল সংস্কৃতি শুরু করে রাজ্য সরকার। দুর্গাপুজো ইতিমধ্যেই ইউনেস্কোর কাছ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সেই ধারাবাহিকতাতেই এবার ‘দুর্গাঙ্গন’। ইতিমধ্যেই দিঘাতে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। এবার বঙ্গে তৈরি হতে চলেছে দুর্গাঙ্গন। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






