রাজ্যের খবর

BJP: বিজেপিতে দ্বৈরথ ফের স্পষ্ট, দিলীপ-শুভেন্দুর অবস্থান ঘিরে জল্পনা তুঙ্গে

দেখা গেল,তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের পাল্টা কর্মসূচি নেন বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ।

Truth of Bengal: বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়ে এভাবেই দাবি করেছিলেন,বিজেপি একটি পরিবার।আদি-নব্যের কোনও পার্থক্য নেই। কথাও কাজের যে মিল নেই,তা আবারও প্রমাণ মিলল। দেখা গেল,তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের পাল্টা কর্মসূচি নেন বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। খড়্গপুরে  বিজেপির বিদ্রোহী নেতা বুঝিয়ে দেন,তিনি নিজস্ব স্টাইলে রাজনীতি করতে অভ্যস্ত,সেই অভ্যাসে বদল আনতে নারাজ,যতই দিল্লি কড়া বার্তা দিক। দিলীপ ঘোষ বুঝিয়ে দেন,তিনি ছাব্বিশের ময়দানে থেকে লড়তে চান।দিলীপ কী তাহলে আসন বদল করবেন ? তাঁর রাজনীতির লক্ষ্য কী ? গেরুয়া শিবিরের গোলকধাঁধা যে তিনি বুঝে উঠতে পারছেন না তাও ঠারেঠোরে বুঝিয়ে দেন তিনি।

[আরও পড়ুনঃ Bangladesh: বাংলাদেশের সামনে অসহায় পাকিস্তান, পারভেজের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয়]

শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁ । দুপুর ১২টা নাগাদ নৌকাঘাট মোড় থেকে শুরু হয় মিছিল । শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয় ওই উত্তরকন্যা অভিযান ।বিরোধী দলনেতার রোহিঙ্গা উস্কানির মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন,যেখানে রাষ্ট্রসঙ্ঘ বলছে,১০লক্ষ রোহিঙ্গা রয়েছে সেখানে কেন ১৭লক্ষে র কথা বলছেন বিজেপি নেতা ? (BJP)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

তৃণমূল যখন বিজেপিকে রাজনৈতিকভাবে শক্তিহীন করতে সর্বাত্মক লড়াইতে নামতে তত্পর তখন বিজেপির শিবির-দ্বৈরথ জারি থাকায় বাংলায় বিরোধীদের বিভাজন স্পষ্ট বলে পর্যবেক্ষকদের অভিমত। (BJP)

 

Related Articles