21 July Rally: বাংলায় নাক গলানোয় বিজেপিকে তোপ, দিল্লিতে পরিবর্তনের ডাক মমতার
মমতার সাফ জবাব,যাঁরা বিদেশের নাক গলানো রুখতে পারে না, তাঁরা বাংলায় নাক গলাচ্ছে।
Truth of Bengal: দেশে সুপার এমারজেন্সি বা ভয়ঙ্কর জরুরি অবস্থা চলছে। পহেলগাঁও –এ পাক সন্ত্রাস দমনে ব্যর্থ কেন্দ্র,দেশের বিষয়ে নাক গলাচ্ছে আমেরিকা।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের কথা তুলে ধরে আবারও একুশের মেগা সমাবেশ থেকে এভাবেই কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাফ জবাব,যাঁরা বিদেশের নাক গলানো রুখতে পারে না, তাঁরা বাংলায় নাক গলাচ্ছে। আমেরিকা থেকে শিকল পরিয়ে এদেশের মানুষকে ফেরত পাঠানোর কথা তুলে ধরে মমতার তোপ,স্বঘোষিত দেশপ্রেমের মুখোশধারীরা মানুষের স্বাধীনতা নিয়ে কি করছে তা দেশের মানুষ দেখেছে।পরিসংখ্যান দিয়ে ধর্মতলার জনারণ্যের মাঝে বিজেপি বিরোধী শিবিরের নেত্রী বোঝান, দিল্লিতে ক্ষমতা পেয়ে যাঁরা উন্নয়ন করতে পারছে না,বেকারত্ব বাড়াচ্ছে, তারাই কিনা বাংলায় পরিবর্তন আনার স্বপ্ন দেখছেন ? 921 July Rally)
[আরও পড়ুনঃ BJP: বিজেপিতে দ্বৈরথ ফের স্পষ্ট, দিলীপ-শুভেন্দুর অবস্থান ঘিরে জল্পনা তুঙ্গে]
তাই বাংলার উন্নয়নে ইর্ষান্বিত বিজেপিকে কোণঠাসা করতে জাতীয় স্তরে ভাষা আন্দোলনের মতোই ভোটাধিকার রক্ষার ইস্যু-র কথাও তুলে দেন তিরানব্বইয়ের গণতন্ত্র রক্ষার কাণ্ডারী।কিভাবে বিজেপির রাজ্যে নারী নির্যাতন চলছে,উত্তরপ্রদেশ,গুজরাটের মতো উড়িষ্যার নৃশংসও হাড়হিম করা সন্ত্রাসের কথা উঠে আসে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমোর কথায়। (21 July Rally)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
সোমবার ধর্মতলার সভা থেকে মমতা বলেন, ‘‘বিহারে ৪১ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। এর পরে ওরা বাংলাতেও করার চেষ্টা করবে। বাংলায় একজনের নাম বাদ দিলে দরকারে ঘেরাও হবে। কারও নাম বাদ দিতে দেব না! (21 July Rally)






