খেলা

Sarfaraz transformation: দুই মাসে ১৭ কিলো ওজন ঝড়ালেন সারফারাজ, চমকে গেল ইন্টারনেট

Indian cricketer Sarfaraz Khan has stunned fans by dropping 17 kg in just two months after being dropped from the Test squad.

Truth Of Bengal: এমন একটা দৃশ্য যে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা হঠাৎ দেখবেন, তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি তাঁরা। কি এমন দৃশ্য যা চমকে দিল তাঁদের? এই মুহূর্তে বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি ছবি যা দেখে অনেকেই ভাবছেন যে কি করে এত তাড়াতাড়ি এমনটা সম্ভব(Sarfaraz transformation)। যেই সারফারাজ খানকে দেশের ক্রিকেট মহল অতিরিক্ত ওজনের জন্য কটাক্ষ করেছিলেন, তাঁরাই এবার তাঁর ওজন ঝড়ানো দেখে অবাক হয়ে গেছেন। মাত্র দুই মাসে বীভৎস পরিবর্তণ এসেছে তাঁর চেহারায়। তা রীতিমত হইচই ফেলে দিয়েছে ক্রিকেট জগত থেকে শুরু করে অন্যান্য মহল, চারিদিকেই। এই মুহূর্তে জোরকদমে চলছে ইংল্যান্ডের মাটিতে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই তিনটি টেস্ট হয়ে গিয়েছে শেষ, যার মধ্যে দুটি জিতেছে ইংল্যান্ড এবং একটি ভারত। তবে চাপে থাকলেও এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব শুভমান গিলদের। বলা ভালো, এমন একটি জায়গায় রয়েছে সিরিজ যেখান থেকে দু’পক্ষেরই জেতার সম্ভাবনা রয়েছে। এমনকি ড্র পর্যন্ত হয়ে যেতে পারে। এক কথায় বলতে গেলে, একেবারে হাড্ডাহাড্ডি পর্যায়ে চলে এসেছে এই সিরিজ।

[আরও পড়ুন: Durgaangan Project: জগন্নাথধামের পর দুর্গাঙ্গন! শহিদ দিবস বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের]

তবে গত দুটি টেস্ট সিরিজে ভালো পারফর্ম না করার ফলে এই সিরিজ থেকে বাদ পড়েন সারফারাজ খান। একাধিক প্রশ্ন ওঠে তাঁকে দলে জায়গা না দেওয়া নিয়ে। কেউ মনে করেছিলেন যে তাঁকে খেলানো উচিত ছিল(Sarfaraz transformation)। আবার অনেকে এটাও দাবি করেছিলেন যে কয়েকটি সিরিজে বিশ্রাম দেওয়া হোক তাঁকে। পাশাপাশি, অনেকে এই ব্যাপারেও আশাবাদী ছিলেন যে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে ফের জাতীয় দলে কামব্যাক করবেন সারফারাজ। তখন যেন তিনি এক আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন।

FB link: https://www.facebook.com/truthofbengal

কিন্তু এবার সারফরাজ যা চমক দিলেন দেশের সকল ক্রিকেটপ্রেমীদের, তা হয়তো অনেকেই আশা করতে পারেননি। ওজন নিয়ে লাগাতার কটাক্ষের মুখে পড়ার পর নিজের ফিটনেসের উপর মনোযোগ দেন তিনি এবং দুই মাসে ১৭ কিলো ওজন ঝড়ান(Sarfaraz transformation)। সেই ছবি ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভাইরাল হয়েছে এবং এরপরই শুরু হয়েছে কমেন্ট বক্সে প্রশংসা। প্রায় সকলেই দাবি করেছেন যে পরিশ্রমের ফল পেয়েছেন সারফরাজ। আবার অনেকে এটাও দাবি করেছেন যে ফিটনেস পেলেই ফর্ম ফিরে পাবেন তিনি এবং দ্রুত ফিরে আসবেন দলে। এবার দেখার বিষয় যে তিনি কত তাড়াতাড়ি ফেরেন।