কলকাতা

পুজোয় নিম্নচাপের ছায়া, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জোরালো

মূলত উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Truth Of Bengal: দুর্গাপুজোর কদিনে দক্ষিণবঙ্গের আকাশ মুখভার থাকবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, শনিবারের মধ্যেই এই নিম্নচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং ধীরে ধীরে তা মধ্য ভারতের দিকে অগ্রসর হবে।(Bengal Weather)

আরও পড়ুনঃ মহাপঞ্চমীর দিনে ১২ রাশির ভাগ্যে কী লেখা আছে? জানুন বিশদ রাশিফল

যদিও এই গভীর নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না, তবুও বর্ষা বিদায়ের সময় হওয়ায় এর পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্পষ্টভাবে অনুভূত হবে। মূলত উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মহাপঞ্চমী, শনিবার, ওইসব জেলায় কিছু জায়গায় ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।(Bengal Weather)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

মহাষষ্ঠীর (রবিবার, ২৮ সেপ্টেম্বর) দিন কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহাসপ্তমী (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দিনেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। মহাষ্টমী ও মহানবমীর (৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর) দিনেও বৃষ্টির প্রকোপ কমবে না। বরং আবহাওয়ার আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নবমীর রাত থেকে। এমনকি দশমীর দিন (২ অক্টোবর) নতুন করে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বলে মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে, তবে সেই নিম্নচাপের প্রভাব সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য মেলেনি।(BengalWeather)

উত্তরবঙ্গের জন্য অবশ্য তুলনামূলক স্বস্তির খবর রয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় নবমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, তবে তা খুব বেশি তীব্র হবে না বলেই অনুমান।

আজ কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনভর। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে শহরবাসীর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles