জয়ের হ্যাটট্রিক মার্সেইলের, স্ট্র্যাসবর্গকে হারলো ২-১ গোলে
এই পর্যন্ত টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মার্সেইল।
Truth Of Bengal: চলতি ‘লিগ ১’এ দাপট অব্যাহত মার্সেইলের। জয়ের হ্যাটট্রিক করলো তারা। শনিবার তারা পরাজিত করল স্ট্র্যাসবর্গকে। তাও আবার স্ট্র্যাসবর্গের ঘরের মাঠে। ম্যাচের ফলাফল ২-১। দুটি গোলই তারা করে শেষের দিকে। প্রথমে গোল খেয়ে কিছুক্ষণ পিছিয়ে ছিল তারা। তবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের নামে করে। এই পর্যন্ত টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মার্সেইল। অন্যদিকে, স্ট্র্যাসবর্গ রয়েছে পঞ্চম স্থানে।(Marseille Win)
আরও পড়ুনঃ পুজোয় নিম্নচাপের ছায়া, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জোরালো
শনিবার ম্যাচটি খেলা হয় স্টেড দে লা মিউনাও স্টেডিয়ামে। শুরু থেকেই স্ট্র্যাসবর্গের উপর চাপ বাড়াতে শুরু করে মার্সেইল। তাদের অ্যাটাকিং ফুটবল রীতিমতো হিমশিম খাওয়ায় স্ট্র্যাসবর্গের রক্ষণভাগকে। বেশ কয়েকটি সুযোগ আছে মার্সেইলের কাছে এগিয়ে যাওয়ার। কিন্তু সেগুলি তারা কাজে লাগাতে পারেনি। কাছাকাছি এসেও তা হাতছাড়া হয়। তবে শুধু মার্সেইলের একা নয়, সমানভাবে কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে স্ট্র্যাসবর্গও। কিন্তু হাতেগোনা কবার তারা মাত্র পৌঁছাতে পেরেছে মার্সেইলের বক্স পর্যন্ত।(Marseille Win)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
দ্বিতীয়ার্ধেও সেই একইভাবে আক্রমণ করা শুরু করে মার্সেইল। কিন্তু এবার শুরুতে সুযোগ কাজে লাগায় স্ট্র্যাসবর্গ। ৪৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন কুয়াটারা। তারপর আক্রমণের গতি বাড়ায় মার্সেইল। লাগাতার চেষ্টা করতে থাকে তারা সমতা ফেরানোর। তাদের আক্রমণের জেরে চোখেমুখে চাপ ফুটে উঠছিল স্ট্র্যাসবর্গের। অবশেষে ৭৮ মিনিটে তারা তাদের প্রথম গোল পায় ওবামেয়াঙ্গের দ্বারা। কিন্তু তাতেও থেমে যায়নি মার্সেইল। তারপরও আক্রমণ জারি থাকে তাদের এবং ফাইনাল উইসেল বাজার কয়েক মিনিট আগে তারা দ্বিতীয় গোলটি পায়। এবারের গোলদাতা মুরিলো। শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি স্ট্র্যাসবর্গ। ২-১ ফলাফল নিয়ে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন মার্সেইলের ফুটবলাররা।(Marseille Win)


