
The Truth Of Bengal : বাঘাযতীন উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। কামালগাছির মোড় থেকে হাইল্যান্ড পার্কের দিকে আসছিল বাইকটি। সেই সময় একটি লরি চলে আসে তাদের সামনে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক আরোহী ব্রিজের পিলারে গিয়ে ধাক্কা মারেন। বাইকে থাকা দুই তরুণ গুরুতর আহত হন।
ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। পুলিশ সূত্রে খবর আরোহীরদের কাউর মাথায় হেলমেট ছিল না। দ্রুতগতির কারণে লরিকে পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। রাত একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর।


