রাজ্যের খবর

দুবরাজপুরে নির্মীয়মাণ বাড়িতে বোমা উদ্ধার, তদন্তে পুলিশ

Bomb recovered from house under construction in Dubrajpur, police investigating

The Truth Of Bengal : দুবরাজপুরে নির্মীয়মাণ বাড়িতে বোমা উদ্ধার। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের খোয়াজমহম্মদপুর গ্রামে নির্মীয়মাণ বাড়ির সিঁড়ির নীচে বালিতে ঢাকা একটি থলিতে ১০ টি তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। ৩০ মে খোয়াজ মহম্মদপুর গ্রামে সেখ আজমের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। ঐ ঘটনায় গ্রামের একজনের পায়ে গুলি লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। প্রতিদিন গ্রামে চলছে পুলিশ টহল থেকে শুরু করে চলছে তল্লাশি অভিযান। আর সেই মতই আজও অভিযানে নামেন পুলিশ। অভিযানে নেমে আজ ভোরে অভিযান চালিয়ে সেখ বাবুলের নির্মীয়মাণ বাড়ির সিঁড়ির নীচে বালিতে ঢাকা একটি থলিতে ১০ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে। খোয়াজ মহম্মদপুরের ঘটনায় এই সেখ বাবলুর নাম রয়েছে। তাই সে এখনও পলাতক রয়েছে। তবে ঠিক কী কারনে এত তাজা বোমা মজুত করা হয়েছিল তার সঠিক তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles