Warehouse Fire: প্লাস্টিকের গোডাউনে ভয়ঙ্কর আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে মেট্রোপলিটন এলাকা
JW ম্যারিয়ট হটেলের পেছনে এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসার পর স্থানীয়রা মিলে বিধ্বংসী আগুন নেভানোর চেষ্টা করেন।
Truth Of Bengal: ফের শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড (Warehouse Fire)! বুধবার দুপুরে মেট্রোপলিটন এলাকায় বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। গোডাউনে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। স্থানীয় এক মহিলার দাবি, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘেটেছে। আগুন জ্বলার সঙ্গে বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা। ইতিমধ্যে একরাশ কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে।
প্লাস্টিকের গোডাউনে ভয়ঙ্কর আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে মেট্রোপলিটন এলাকা pic.twitter.com/64kIs11fCu
— TOB DIGITAL (@DigitalTob) July 30, 2025
JW ম্যারিয়ট হটেলের পেছনে এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসার পর স্থানীয়রা মিলে বিধ্বংসী আগুন নেভানোর চেষ্টা করেন (Warehouse Fire)। শুরুতে দমকলের দেখা না গেলেও পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। কিন্তু ঘটনাস্থলটি অনেক ভিতরে হওয়ায় দমকল ইঞ্জিন সেখানে পৌঁছতে পারেনি, পাইপ নিয়ে বাহিনী ভিতরে আসতে হয় বাহিনীকে।
[আরও পড়ুন: Sexual Exploitation: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, টাকা ও গয়না লুঠের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার]
প্রগতি ময়দান থানার অন্তর্বর্তী এই প্লাস্টিগ গোডাউন। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। দমকলের দেরিতে আসা নিয়ে রীতিমত ক্ষুব্ধ এলাকার মানুষ।






