রাজ্যের খবর

Sexual Exploitation: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, টাকা ও গয়না লুঠের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

নির্যাতিতা যুবতীর দাবি, গত দু'বছর ধরে কৃষ্ণনগরের একটি ভাড়া বাড়িতে তাঁকে রেখে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় অভিযুক্ত সিভিক পিন্টু দাস।

মাধব দেবনাথ,নদিয়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস, এরপর মানসিক-শারীরিক নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হল কৃষ্ণনগর কোতোয়ালি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে। অভিযুক্তের নাম পিন্টু দাস। নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে (Sexual Exploitation)।

আরও পড়ুন: Teacher Recruitment: ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা: হাইকোর্টে শুরু শুনানি, অ্যাপটিটিউড টেস্ট নিয়ে প্রশ্ন

নির্যাতিতা যুবতীর দাবি, গত দু’বছর ধরে কৃষ্ণনগরের একটি ভাড়া বাড়িতে তাঁকে রেখে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় অভিযুক্ত সিভিক পিন্টু দাস। বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরও শেষ পর্যন্ত বিয়ে না করে উলটে শুরু হয় মারধর ও মানসিক নির্যাতন। অভিযোগ, ওই যুবতীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি, সম্প্রতি তাঁর সোনার অলংকার ও নগদ টাকাও জোর করে নিয়ে নেয় অভিযুক্ত। এমনকি প্রতিবাদ করলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় (Sexual Exploitation)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে আইনগত ভয় দেখিয়ে নির্যাতিতাকে চুপ করিয়ে রাখার চেষ্টা করে অভিযুক্ত। তবে এই অবস্থায় আর চুপ করে না থেকে, কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। বর্তমানে তিনি ভয় ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন (Sexual Exploitation)।

Related Articles