কলকাতা

শহরের সৌন্দর্যায়নের কাজে নজর প্রশাসনের

KMC

The Truth of Bengal: স্পেন-দুবাই সফরে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচুর লগ্নি প্রস্তাব পান। লুলু গ্রুপ সহ বড় শিল্পগোষ্ঠী বিনিয়োগের সবুজসংকেত দিয়েছে। একইসঙ্গে ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রে প্রায় ১,২০০ কোটি টাকা বিনিয়োগ আসছে। কলকাতায় বিজ়নেস নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল কলকাতা সিবিডি অ্যান্ড নর্থ আয়োজিত ‘বিজ়নেস অ্যান্ড বিয়ন্ড ২০২৩’ সামিটে অংশগ্রহণকারীদের তরফে এই বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে বলে প্রশাসনিক স্তরে জানা গেছে। এরপরও বহু সংস্থা বিনিয়োগে ইচ্ছা প্রকাশ করেছে। ঢালাও লগ্নির মাধ্যমে বাংলার শিল্প  নির্মাণের ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। মঙ্গলবার শুরু হচ্ছে শিল্প-বাণিজ্য সম্মেলন, চলবে বুধবার পর্যন্ত।

দুদিনের শিল্প-বাণিজ্য সম্মেলনে আমন্ত্রিত মুকেশ আম্বানী, হীরানন্দানি গ্রুপের বর্ষীয়ান কর্ণধার নিরঞ্জন হীরানন্দানি,  চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, জেএসডব্লিউ গ্রুপের সজ্জন জিন্দল-সহ নামীদামী শিল্পপতি। তাঁর আগে শহরের রূপবদলের কাজ চলছে জোরকদমে। গ্রিনসিটি-ক্লিন সিটির মিশনে বছরভর কর্মষজ্ঞের মতোই সৌন্দর্যায়নের কাজেও ফাইনাল টাচ দেওয়া হচ্ছে। কল্লোলিনী কলকাতার রাস্তাঘাট থেকে আলো সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বাইরে থেকে আসা শিল্পপতিদের কাছে পরিকাঠামোর মতোই কলকাতার ঝাঁচকচকে ছবিটা তুলে ধরতে উদগ্রীব প্রশাসন। পুরসভা দুর্ঘটনা এড়াতে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে চাইছে। ডেটলাইন বেঁধে দিয়ে কলকাতার হাল ফেরানোর কাজে নামছে কলকাতা পুরসভা।

উত্সবের পরেও যাতে শহরবাসীকে কোনওরকম সমস্যায় না পড়তে হয়, সেজন্য এই বিশেষ অভিযান বলেও পুরপ্রশাসন স্পষ্ট করেছে। সময়ের মধ্যেই তিলোত্তমার পথঘাট সহ নানা প্রান্তরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার কাজে আরও সমন্বিত পদক্ষেপ নিচ্ছে পুরসভার কর্তাব্যক্তিরা। নগরায়ণের সঙ্গে সঙ্গে সবুজায়ন বা পরিকাঠামোর পরিবর্তন যেমন প্রশাসন মসৃণভাবে করতে চায়, তেমনই আবার পুরসভার তরফেও শহর সাজানোর কাজ চলছে। সবমিলিয়ে কেয়ারলেস বিউটিকে যেমন ফুটিয়ে তোলার উদ্যোগ দেখা যাচ্ছে তেমনই আবার দৃশ্যদূষণ রোখার সজাগ প্রয়াসও লক্ষ্যণীয়।

Free Access

Related Articles