কলকাতা

স্বামীজীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

কামারপুকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমিকে কেন্দ্র করে উন্নয়নের জন্য কাজ করেছে রাজ্য সরকার। ‌

Truth Of Bengal: স্বামী বিবেকানন্দ সমাজ কর্মের অনুপ্রেরণা। তার দেশপ্রেমের আদর্শ দরিদ্র নারায়নের সেবা সর্বসময় উদ্দীপিত করেছে। স্বামীজীর জন্মজয়ন্তীকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তার এক্স হ্যান্ডেলে।

স্বামীজিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তার পৈত্রিক ভিটে এবং ভগিনী নিবেদিতার স্মৃতিবিজড়িত বাগবাজার এবং দার্জিলিং এর বাড়ি দুটি অধিগ্রহণ করেছে। এবং সেটা রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ সারদা মিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ‌

কামারপুকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমিকে কেন্দ্র করে উন্নয়নের জন্য কাজ করেছে রাজ্য সরকার। ‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, স্বামীজীর দর্শনে অনুপ্রাণিত হয়ে নিউটাউনে একটি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র ‘বিবেক তীর্থ’ তৈরি করা হয়েছে।

Related Articles