২৪ ঘণ্টার মধ্যে নিজের নির্দেশেই বদল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশে স্থগিতাদেশ
High court stay order

The Truth of Bengal: বিধাননগর পুর এলাকায় একটি বেআইনি নির্মাণকে ভাঙার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশে নিজেই স্থগিতাদেশ জারি করলেন।
বিধাননগরের সেক্ট ফাইভ এলাকার শান্তিনগরে একটি বহুতল দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বাড়িটি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে, বিষয়টি পুরসভার নজরে আনার পরেও কোনও পদক্ষেপ করা হয়নি। এই মর্মেই হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতে সোমবার দুপুর একটার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাড়ির থেকে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয় বিধাননগর পুরসভাকে। এবং মঙ্গলবারের মধ্যে হাইকোর্টে বাড়ি ভাঙার নির্দেশ পালনের প্রাথমিক রিপোর্টও দিতে বলা হয়েছিল।
কিন্তু সোমবারই পুরকর্মীরা বাড়িটি ভাঙতে গেলে প্রবল বিক্ষোভের মুখে পড়ে। আবাসনের বাসিন্দারা দরজার সামনে শুয়ে প্রতিবাদ করতে থাকেন। বিষয়টি আদালের নজরে আসার পরেই, বিচাপতি নির্দেশ দেন, আবাসনের ১৬টি পরিবারকে হাজির হওয়ার। ডেকে পাঠানো হয় কাউন্সিলরকেও। পরিবারগুলি তাঁদের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন বিচারপতির সামনে। সমস্ত বিষয়টি শোনার পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আমি চাই না পুজোর আগে কারও মাথার উপরের ছাদ চলে যাক।
এর পরেই বিচারপতি নিজের দেওয়া নির্দেশেই স্থগিতাদেশ জারি করেন।






