কলকাতা

শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ, জঞ্জাল অপসারণে জোর হাওড়া পুরসভার

Howrah Corporation

The Truth of Bengal: আবর্জনামুক্ত শহর গড়ার পরিকল্পনা হাওড়া পুরসভার। এই লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা। জঞ্জাল অপসারণে সুষ্ঠু ব্যবস্থার জন্য অত্যাধুনিক দুড়ি গাড়ি যেমন আনা হচ্ছে, তেমনই রাতে ভাগাড়ে যাতে ময়লা ফেলা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে শহর পরিচ্ছন্ন রাখার এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। আবর্জনামুক্ত শহর করার পরিকল্পনা হাওড়া পুরসভার। শহর জুড়ে যে সব ভ্যাট আছে, সেইগুলিকে যেমন নিয়মিত পরিষ্কার করা হবে, তেমনই আরও বেশ কয়েকটি আবর্জনা নিয়ে গাড়ির ব্যবস্থা করা হবে। শহরের প্রধান রাস্তার ধারে ভ্যাটের আবর্জনার সঙ্গে রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনাও তুলে নেওয়া হবে। এছাড়া পুরসভা বেশ কিছু বাড়তি পরিকল্পনা গ্রহণ করেছে।

পরিকল্পনার মধ্যে আছে, ভ্যাটগুলিকে বিউটিফিকেশন করার পাশাপাশি এটা নিশ্চিত করা হবে ময়লা যাতে ভ্যাট থেকে বাইরে না ছড়িয়ে পড়ে। পুরসভা এলাকায় ময়লা জমা হয় যেখানে, সেই বেলগাছিয়া ভাগাড়ে সন্ধ্যার পর অন্ধকার থাকার জন্য আবর্জনা বহন গাড়ি যায় না। সেখানে আলোর ব্যবস্থা করা হবে। যাতে সন্ধ্যার পরেও যে গাড়িগুলি ঘুরে ঘুরে ময়লা তুলবে সেই গাড়িগুলি রাতেও ভাগাড়ে গিয়ে ময়লা ফেলে আসতে পারবে। এছাড়া দুটি অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত ময়লা তোলার গাড়ি আনতে চলেছে পুরসভা। একটি ভ্যাটের ময়লা তুলতে এখন যা সময় লাগে, ওই গাড়ি দুটি এসে গেলে আরও কম সময়ে সেই কাজ করা যাবে।

ফলে সহজেই কম সময়ের মধ্যে আবর্জনা সরিয়ে ফেলা যাবে। অতিরিক্ত আবর্জনা যে সব জায়গা থেকে আসে যেমন হোটেল,  আবাসন, অনুষ্ঠান বাড়ি–সেই সব জায়গার সঙ্গে কথা বলবে পুরসভা। যাতে সুষ্ঠু ভাবে মোয়লা তুলে নিয়ে যাওয়া যায়। শহরকে পরিচ্ছন্ন রাখতে পুরসভার এই প্রয়াস শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে। হাওড়া পুরসাভ এলাকায় জনসংখ্যা খুব বেশি। ফলে এই শহরে আবর্জনা জমার পরিমাণ অনেক বেশি। অনেক সময় দেখা যায় নজরদারির অভাবে রাস্তায় পড়ে আছে জঞ্জাল। পরিচ্ছন্নতার লক্ষ্যে এবার হাওড়া পুরসভা বেশ কিছু পদক্ষেপ করল। লক্ষ্য শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।