কলকাতা

শনিবার থেকেই শুনানি, নোটিশ কমিশনের

নোটিশের ৭ দিন পর থেকে প্রথম শুনানি প্রক্রিয়া শুরু হবে। ‌

Truth Of Bengal: গত ১৬ ডিসেম্বর ভোটার খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। ‌ সেদিন থেকেই শুনানির নোটিশ পাঠানোর কথা ছিল কমিশনের। কিন্তু কিছুটা পরিকল্পনার অভাব ছিল বলেই শুনানির নোটিশ পাঠানো সম্ভব হয়নি। ‌ শেষ পর্যন্ত শনিবার থেকে নির্বাচন কমিশন নোটিশ পাঠাতে আরম্ভ করেছে। নোটিশের ৭ দিন পর থেকে প্রথম শুনানি প্রক্রিয়া শুরু হবে। ‌ সেইমত ২৭ ডিসেম্বর থেকে শুনানি প্রক্রিয়া শুরু হবে বলে সিইও মনোজ কুমার আগারওয়াল জানিয়েছেন।

Related Articles