ইডি হেফাজতে যাবেন চন্দ্রনাথ! শুনানি শেষে কী বলল ব্যাঙ্কশাল আদালত?
ইডি জানায়, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে।
Truth Of Bengal: শনিবার ব্যাঙ্কশাল কোর্টে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ-এর মামলায় শুনানি হয়। তবে এখনই কোন নির্দেশ দেয়নি আদালত। এদিন কারামন্ত্রীকে ৭ দিনের জন্য হেফাজতে নেওয়ার আর্জি জানায় ইডি। ইডি জানায়, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। সেই সঙ্গে আর কোন কোন কারণে তাঁকে হেফাজতে নিতে চাইছে ইডি? সে বিষয়ে আদালতে কেস ডায়েরিও পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার পরবর্তী শুানানির জন্য মঙ্গলবার নির্ধারণ করে আদালত।
২০২৪ সালে চন্দ্রনাথ-এর বাড়া থেকে ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। সেই উদ্ধার হওয়া টাকায় দানা বাধছে সন্দেহ। দাবি করা হয়েছে, কিছু টাকার হিসাব দিতে পারলেও বাকি টাকার হিসাব তিনি দিতে পারেননি। তাঁর কথা অনুযায়ী, এই ৪১ লক্ষ টাকা কৃষি কাজ ও অন্যান্য সূত্র থেকে এসেছে।
আদালতে ইডি-র আইনজীবী দাবি করেন, কারামন্ত্রীর বিরুদ্ধে যা যা তথ্য প্রমাণ রয়েছে, তা তাঁকে হেফাজতে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু হেফাজতের কথা উঠতেই তার বিরোধিতা করেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-র আইনজীবী।
আদালতে কারমন্ত্রীর আইনজীবীর কাছে ইডি-র আইনজীবী জানতে চায়, “সময়মতো কেন নথিপত্র দেওয়া হয়নি? যতটুকু নথি ছিল তা দিয়েই ইডি-কে সাহায্য করা যেত। চার্জশিট জমা দেওয়ার পর তড়ঘড়ি নথি জমা দিলেন কিভাবে?”
এদিন শুনানি শেষে রাজনাথ সিং বলেন, বিচার ব্যবস্থার প্রতি তাঁর আস্থা রয়েছে।





